শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজশাহীতে অটো গ্যারেজের নৈশপ্রহরী হাত পা বাধা লাশ উদ্ধার

Coder Boss / ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ আগস্ট, ২০২১

Manual1 Ad Code

 

রাজশাহী ব্যুরো পুলকঃ-

Manual6 Ad Code

রাজশাহী নগরীতে অটোরিকশা গ্যারেজের নৈশপ্রহরী আনিসুর রহমান (৭০) খুন হয়েছেন।

রোববার (২৯ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময় নগরীর নওদাপাড়া এলাকার ওই অটোগ্যারেজে এই ঘটনা ঘটে।

সোমবার (৩০ আগস্ট) বেলা পৌনে ১১ টার দিকে গ্যারেজ থেকে নৈশপ্রহরী আনিসুর রহমানের হাত ও পা বাঁধা মরদেহ উদ্ধার করে নগরীর শাহমখদুম থানা পুলিশ।

নিহত আনিসুর রহমান বিমান চত্বর রোড নওদাপাড়া এলাকার বাসিন্দা।

Manual8 Ad Code

নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে অটোচালকররা অটোরিকশা নিতে গিয়ে দরজায় বাইরে থেকে তালা দেয়া পান। অনেক ডাকাডাকির পর সাড়া না দেয়ায় তারা আরেক নৈশপ্রহরীকে ডেকে আনেন। তারা বাইরে থেকে শোবার চৌকিতে নৈশপ্রহরীর চোখ, হাত ও পা বাধা মরদেহ দেখতে পান। তখনই খবর দেয়া হয় থানায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরো বলেন, গ্যারেজ থেকে একটি অটোরিকশা চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে. চুরির উদ্দেশ্যেই হাত ও পা বেধে নৈশপ্রহরীকে শাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। জড়িতদের শনাক্ত এবং কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

Manual5 Ad Code

ওসি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এনিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। পুলিশও আইনত ব্যবস্থা নিচ্ছে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code