শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজশাহীতে গাঁজার গাছসহ ১জন গাজাচাষী আটক

Coder Boss / ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

Manual3 Ad Code

পুলক, রাজশাহী ব্যুরোঃ-

Manual5 Ad Code

রাজশাহী মহানগরীতে ৩০,০০০ হাজার টাকা মূল্যের ১ টি গাঁজার গাছসহ ১ গাঁজা চাষীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত হলো রাজশাহী মহানগরীর কাটাখালী থানার বড় মল্লিকপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৩৮)।

রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে কাজ করছে আরএমপি।

এরই ধারাবাহিকতায় আজ ০১ সেপ্টেম্বর ২০২১ (৩১ আগষ্ট ২০২১ দিনগত রাত) রাত্রী ১২.৪৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ মশিয়ার রহমান, এসআই মোঃ আবু জোবায়ের ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কাটাখালী থানার বড় মল্লিকপুর গ্রামে একজন ব্যক্তি তার বাড়ীর ভিতরে গাঁজা গাছের চাষ করে আসছে।

Manual8 Ad Code

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত্রী ১.০৫ টায় ঘটনাস্থলে পৌঁছে আসামী মোঃ আব্দুর রাজ্জাককে আটক করে। এসময় তার বাড়ী থেকে গাঁজার গাছটি উদ্ধার হয়।

Manual2 Ad Code

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code