শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কানাইঘাটে মাছ ধরা নিয়ে হামলায় এক ব্যক্তি নিহত

Coder Boss / ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

Manual2 Ad Code

 

কানাইঘাট প্রতিনিধি সাদিক আহমদ ঃ

Manual8 Ad Code

কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিন বানীগ্রাম ইউনিয়নের লামা দলইকান্দি গ্রামে গতকাল রবিবার বিকেল ৩টার দিকে খাল থেকে মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় আলকাছ পীর (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম ও থানার ওসি (তদন্ত) জাহিদুল হক ও বানীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আহমদ। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিলেট মর্গে প্রেরনের প্রস্তুতি নিচ্ছে। জানা যায়, লামা দলইকান্দি গ্রামের মৃত আবু বক্করের ছেলে আলকাছ পীর তার বাড়ীর উত্তর পাশে অবস্থিত এজমালী খাল মসজিদ থেকে নিলাম রাখেন। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে আলকাছ পীরের ছেলে হাসান সেখানে পানি শুকিয়ে মাছ ধরতে গেলে একই গ্রামের ফয়জুল হকের ছেলে নাঈম ও তার চাচাতো ভাই রেজাউল বাধা প্রদান করে। একপর্যায়ে সেখানে গিয়ে আলকাছ পীর তার ছেলে হাসানকে মাছ না ধরার জন্য বকাবকি করেন। তখন নাঈম আলকাছ পীরকে বলে তুমি কেন আমাকে গালিগালাজ করছ তখন আলকাছ পীর বলে আমি আমার ছেলে হাসানকে বকাবকি করছি। এ কথা বলার পর নাঈমের সাথে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নাঈম রাস্তার বেড়া থেকে একটি বাঁেশর খুটি নিয়ে আলকাছ পীরের মাথায় আঘাত করে। এ সময় নাঈমের চাচাতো ভাই রেজাউল দেশীয় অস্ত্র দিয়ে পুনরায় আলকাছ কে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে থানার ওসি মোঃ তাজুল ইসলাম পিপিএমের সাথে কথা হলে তিনি বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক আমি ঘটনাস্থলে গিয়েছি। কথা কাটাকাটির জের ধরে নাঈম ও রেজাউল আলকাছকে আঘাত করা হলে তিনি মারা যান বলে নিহতের স্বজনরা জানিয়েছেন। তার লাশ আমরা উদ্ধার করেছি ময়না তদন্তের জন্য সিওমেক মর্গে প্রেরন করা হবে। এ ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান। জানা যায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code