শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবলে গাড়ীচোর চক্রের ৫ জন সহ ৭টি গাড়ী আটক।

Coder Boss / ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

Manual7 Ad Code

সত্যজিৎ দাস,বাহুবল প্রতিনিধিঃ
সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় তলেতলে গড়ে উঠেছে আন্তঃজেলা গাড়ীচোর চক্রের বিশাল নেটওয়ার্ক।
বিষয়টি এতদিন স্থানীয় আইনশৃংখলা বাহিনীর অজানা থাকলেও,চোখ খুলে দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের।অভিযানে আটক করা হয়েছে ৫ জন দুর্ধর্ষ চোর ও উদ্ধার করা হয়েছে ৭টি গাড়ী। তবে মূলহোতারা এখনও ধরা-ছোঁয়ার বাইরে।
জানা যায়, বাহুবলে দীর্ঘদিন ধরে গড়ে উঠা আন্তঃজেলা গাড়ীচোর চক্রের বিশাল নেটওয়ার্ক। চক্রটি দেশের বিভিন্ন স্থান থেকে অভিনব পন্থায় গাড়ী ছিনতাই করে বাহুবলসহ জেলার বিভিন্ন স্থানে বেচা-কেনা করতো। কিন্তু বিষয়টি রহস্যজনক হওয়ার কারণে অজানাই ছিল বাহুবল আইনশৃংখলা বাহিনীর।

সম্প্রতি একটি হত্যা ও ছিনতাই মামলা তদন্ত করতে গিয়ে বিশাল এ সিন্ডিকেটের সন্ধান পায় বাংলাদেশের রাজধানী ঢাকার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এরই জের ধরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাহুবলে ২ দিন ব্যাপী বিশেষ অভিযান চালায় গাজীপুর মেট্রোপলিটন সদর থানা (সাবেক জয়দেবপুর থানা) পুলিশ।

Manual4 Ad Code

ওই থানার এস আই নাহিদ আল রেজার নেতৃত্বে অন্যান্য কর্মকর্তারা গত শনি(০৪ সেপ্টেম্বর) ও রবিবার(০৫ সেপ্টেম্বর) চষে বেড়ান গোটা উপজেলা। এ সময় তাদের অভিযানে আটক হয় গাড়ীচোর চক্রের কয়েকজন সদস্য। শুধু তাই নয়,উদ্ধার করা হয় বেশ কয়েকটি চোরাই গাড়ী।

বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির অভিযানের বিষয়টি স্বীকার করলেও আটক ব্যক্তি ও উদ্ধারকৃত গাড়ীর সংখ্যা নিশ্চিত করে বলতে পারেননি।

Manual1 Ad Code

তবে নির্ভরযোগ্য সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মতে শনিবার(০৪ সেপ্টেম্বর ২০২১) দিবাগত রাতে থানা হাজতে ৫ আসামী আটক ও থানা প্রাঙ্গনে ৭টি পিকআপ, ট্রাক (ডি.আই ট্রাক) উদ্ধার অবস্থায় ছিল।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code