শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মাধবপুরে ইভটিজারের হাত থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে পিতা বীর মুক্তিযোদ্ধা আহত – ১ ইভটিজার আটক

Coder Boss / ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

পবিত্র দেব নাথ, মাধবপুর প্রতিনিধি:

Manual1 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে গত কাল সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১ ঘটিকা সময় মনতলা শাহজালাল কলেজ
গেইটে কলেজে পড়ুয়া মেয়েকে ইভটিজারের হাত থেকে বাঁচাতে গিয়ে আব্দুল আওয়াল নামে এক বীরমুক্তিযোদ্ধা আহত হয়েছেন।গুরুতর আহত অবসর প্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহত বীর মুক্তিযোদ্ধা শ্রীধরপুর
গ্রামের বাসিন্দা।

ঘটনার শিকার কলেজছাত্রী হেপী আক্তার (১৮) জানান, আজ সোমবার দুপুর ১টার মনতলা শাহজালাল সরকারী কলেজ এলাকার বাসা থেকে বের হয়ে মাধবপুরে আসার পথে কলেজ গেইটের কাছে শ্রীধরপুর গ্রামের মাদক ব্যবসায়ী কাওছার মিয়ার বখাটে ছেলে হাসান আল মামুনসহ ৪ যুবক ২টি মোটরসাইকেল দিয়ে এসে পথরোধ করে। এসময় ২টি মোটরসাইকেলে থাকা মামুন ও ৪ বখাটে আমাকে উত্যাক্ত করে অশ্লীল আচরণ এবং জোর পূর্বক মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করে। বখাটেদের হাত থেকে বাঁচার জন্য সুরচিৎকার শুরু করি।

এসময় মেয়ের সুরচিৎকার শুনে পথচারীর কেউ মেয়ের পিতা মুক্তিযোদ্ধাকে খরব দেয় খবর পেয়ে মেয়েকে বখাটেদের হাত থেকে বাঁচানোর জন্য পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর আওয়াল ঘটনাস্থলে পৌঁছাতেই ইভটিজার হাসান আল মামুন সহ ও তার সংঙ্গীয় ৪ বখাটে মিলে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

উপস্থিত জনতার সহয়তায় পালিয়ে যাওয়ার সময় ১টি মোটরসাইকেলসহ হাসান আল মামুনকে আটক করা হয়েছে।

আটককৃতয় যুবক হলোঃ- মাধবপুর উপজেলা বহরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শ্রীধরপুর গ্রামের মাদক ব্যবসায়ী কাওসায় মিয়ার ছেলে হাসান আল মামুন (১৯)।

Manual3 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে মনতল পুলিশ (তদন্ত) কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, হাসান আল মামুন নামে এক যুবকে স্হানীয় লোকজন এর সহযোগিতা আটক করা হয়েছে, তার সাথে থাকা আরো ৪ বখাটে রয়েছে সেই বিষয়ে আটক ইভটিজার বলেছে। তাদের ধরার জন্য আমাদের পুলিশ যা কিছু করা ধরকার তা করবো। সমাজে এই সব আগাছা পরিষ্কার করতে হবে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন(অব) কাজী কবির উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধার উপর হামলা অত্যান্ত নিন্দনীয় ঘটনা। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক বিচার দাবী করছি।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code