শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বালাগঞ্জের হত্যা মামলার আসামী ফরিদ ওসমানীনগরে গ্রেফতার

Coder Boss / ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

Manual8 Ad Code

 

বালাগঞ্জ,বিশেষ প্রতিনিধিঃ

Manual1 Ad Code

সিলেটের বালাগঞ্জের হামছাপুর গ্রামে গত ৩০ জুলাই দু’পক্ষের সংঘর্ষে নিহত কামরুল ইসলাম (১৫) হত্যা মামলার আসামী একই গ্রামের ফরিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বালাগঞ্জ থানা পুলিশ গত বুধবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় পাশ্ববর্তী ওসমানীনগর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।

Manual5 Ad Code

বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মুহাম্মদ নাজমুল হাসান এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহেদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত মামলার এজাহারভূক্ত ওই আসামীকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর ২০২১) তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০জুলাই সন্ধ্যায় বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষের পর একটি পুকুর থেকে গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে কামরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহতের বড়ভাই এমরান হোসেন বাদি হয়ে গত ০১ আগস্ট বালাগঞ্জ থানায় একটি মামলা (মামলা নং-০১) দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী হামছাপুর গ্রামের ফরিদ মিয়া (৫৬) মামলার এজাহারভূক্ত ৫নং আসামী।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code