শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নাসিরনগরে মালিকানা রাস্তা দিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ স্থাপনের অভিযোগ

Coder Boss / ৩২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

মোঃ আব্দুল হান্নানঃ

Manual8 Ad Code

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), জেলার নাসিরনগর উপজেলায় ব্যক্তিমালিকানা রাস্তার উপর দিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ স্থাপনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের নাথ পাড়া গ্রামে। ওই বিষয়ে ১২ সেপ্টেম্বর ২০২১ রোজ রবিবার নাথপাড়া গ্রামের মিয়াব আলী বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার বরাবর পৃর্থক দুইটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে জানা গেছে, নাথ পাড়া গ্রামের মৃত নরোত্তম দেবনাথের ছেলে মনোরঞ্জন দেবনাথ ও তার ভাইয়েরা মিলে মিয়াব আলী ও তার ভাইদের পায়ে চলাচলের ব্যক্তি মালিকানা রাস্তার উপর দিয়ে জোর পূর্বক ৪/৪০ বিদ্যুৎ সংযোগ স্থাপন করার চেষ্ঠা করছে। উক্ত রাস্তার উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ স্থাপনা করলে অনেক বড় বড় আম,জাম, কাঁঠাল, নারিকেল, সুপারি জাতীয় ফসলের গাছ কাটা পড়বে। অবৈধ বিদ্যুৎ সংযোগ স্থাপনে বাঁধা দিলে, মনোরঞ্জন দেবনাথ ও তার ভাইয়েরা মিলে অভিযোগকারী মিয়াব আলী ও তার ভাইদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণ নাশের হুমদি দিয়ে আসছে। ফলে মিয়াব আলী ও তার পবিারের লোকজন চরম আতংকে রয়েছে। মিয়াব আলীর অভিযোগে জানা গেছে রাস্তাটি নিয়ে বিজ্ঞ সিনিয়র সজহকারী জজ নাসিরনগর আদালেতে দেওয়ানী ০৯/২০২০ মামলা চলমান রয়েছে। এ বিষয়ে মুঠোফোনে মনোরঞ্জন দেবনাথের সাথে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন, রাস্তার ৬ ফুটের ভিতরে ঘর তুলতে আইনতঃ কোন বাঁধা নেই। তিনি আরো বলেন, আমরা যেভাবে খুঁটি বসানোর চেষ্ঠা করছি তাতে তাদের গাছপালার কোন ক্ষতি হবে না। মনোরঞ্জন দেবনাথ এ প্রতিনিধিকে আরো জানান, আমাদের কাজে বাঁধা দিলে আমরা এমপি মহোদয়কে গিয়েূ বলব আমাদের চলাচলের জন্য খালের উপর ব্রীজ নির্মাণ করে দেয়ার জন্য। তিনি বলেন, বিষয়টি এমপি মহোদয় ও পিএস অবগত রয়েছেন।

Manual6 Ad Code

মোঃ আব্দুল হান্নান
নাসিনরগর,ব্রাহ্মণবাড়িয়া
মোবাইলঃ ০১৭১৭৩৫০৮৭৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code