শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দোয়ারাবাজারে বাড়িঘর ভাঙচুর,দুই মহিলা পুলিশসহ আহত ৭, আটক ৮

Coder Boss / ৩৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর দখল, ভাঙচুরসহ নারী, শিশু ও দুই মহিলা পুলিশসহ অন্তত ৬/৭জন আহত হয়েছেন। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ৮জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপার গ্রামে।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌলারপাড় গ্রামের রফিকুল ইসলাম রফু ও একই গ্রামের আল আমিনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে।এরই জের ধরে মঙ্গলবার দুপুরে আল আমিনের নেতৃত্বে তার লাঠিয়াল বাহিনী দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষ রফিকুল ইসলাম রফু’র মেয়ের বাড়িঘর দখল করে উপর্যুপরি ধংসযজ্ঞ চালায়।এ সময় ঘরদরজা ভাংচুরসহ নারী ও শিশুসহ অন্তত ৪/৫জন আহত হন।

Manual5 Ad Code

এদিকে ঘটনার খবর পেয়ে তাrক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌছে হামলা ভাঙচুরে বাঁধা দেয়ার চেষ্টাকালে তাদের উপরও চড়াও হয় হামলাকারীরা। এসময় দুই মহিলা পুলিশ আহত হন। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। এসময় ঘটনায় জড়িত ৮জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন- আল আমিন, আব্দুল মালেক, হুমায়ূন কবির, আব্দুছ ছোবহান, উমর আলী, রহিম হোসেন, শিরিনা বেগম ও সোহেনা বেগম।

Manual4 Ad Code

বিকালে ছাতক-দোয়ারাবাজার জোনের এএসপি (সার্কেল) মো. বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, নিরীহ পরিবারের উপর হামলা চালিয়ে মারধর ও বাড়িঘরের ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার পর থেকে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code