শিরোনাম
তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন জগন্নাথপুরে দুপক্ষের গোলাগুলি: থানায় মামলা, গ্রেপ্তার নেই কেউ, আহত হেকিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বানারীপাড়ার শেরে বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন

Coder Boss / ৪২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

জাকির হোসেন, বরিশাল প্রতিনিধি:

সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চির অচেনার দেশে চলে গেলেন বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন (৫২)। বুধবার ( ১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। ডায়রিয়াসহ পেটের পীড়ায় আক্রান্ত হয়ে পেশার কমে যাওয়ায় ওই দিন সকালে তাকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শেরে বাংলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাকালীন থেকে আমৃত্যু অধ্যক্ষের দায়িত্ব পালণ করা শিক্ষানুরাগী নিজাম উদ্দিন ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে দুর্গম ওই জনপদকে আলোকিত জনপদে রূপান্তর করে নিজে ‘আলোর বাঁতিঘরে’ পরিণত হয়েছিলেন। তিনি তার মেধা ও প্রজ্ঞা দিয়ে তীল তীল করে আদর্শ ওই বিদ্যাপীঠ দুটি গড়ে তুলেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানেই চারতলা বিশিষ্ট ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে ওঠে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। বিশারকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান প্রয়াত আ.হালিম তার বড় ভাই। বৃহস্পতিবার ( ১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রী কলেজ মাঠে প্রথম ও সাড়ে ১১টায় মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হবে। এদিকে সর্বজন প্রিয় ও শ্রদ্ধেয় অধ্যক্ষ নিজাম উদ্দিনের মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত,সাবেক চেয়ারম্যান ওমর ফারুক,বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রী কলেজের গর্ভনিং বডির সভাপতি ও সাবেক কর কমিশনার আজিজুল হক,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ওয়াহীদুজ্জামান দুলাল,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ সভাপতি জাকির হোসেন, সম্পাদক সুজন মোল্লা প্রমুখ। গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code