শিরোনাম
কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নাসিরনগরে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

Coder Boss / ৩৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

Manual8 Ad Code

আব্দুল হান্নানঃ

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌতুকের টাকার জন্য ফাহিমা বেগম (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

নিহত ফাহিমা নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের মো. রিপন মিয়ার মেয়ে। ফাহিমার স্বামী উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে বরে জানা গেছে।

Manual3 Ad Code

ওই ঘটনায় নিহত ফাহিমার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে ১৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন বাবা রিপন মিয়া

মামলা উল্লেখ করা হয়েছে, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য ফাহিমাকে নির্যাতন করতেন স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। নির্যাতনের বিষয়টি বেশ কয়েকবার ফাহিমা তার বাবাকে মুঠোফোনে জানায়। এদিকে ১২ সেপ্টেম্বর রাতে যৌতুকের দাবি করা দুই লাখ টাকা আনার জন্য ফাহিমাকে চাপ দেওয়া হয়। কিন্তু ফাহিমা টাকা আনতে অস্বীকৃতি জানালে তার সঙ্গে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকদের কথা কাটাকাটি হয়। পরে স্বামীসহ অন্যরা মিলে ফাহিমাকে পিটিয়ে হত্যা করে।

মামলার এজাহারে আরও বলা হয়েছে, মৃত্যু নিশ্চিত হওয়ায় তার মুখে বিষ ঢেলে আত্মহত্যা করেছে বলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পরে নাসিরনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Manual4 Ad Code

নিহত গৃহবধূর বাবা রিপন মিয়া সমকালকে বলেন, ‘রোববার রাতে আমার মেয়েকে যৌতুকের দুই লাখ টাকার জন্য পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকে ভিন্নখাতে নিতেই মুখে ইঁদুর মারার বিষ ঢেলে দেয়া হয় ‘

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ‘চিকিৎসকরা ওয়াশ করে তার মুখ থেকে ইঁদুর মারার বিষ বের করেছে। এ রিপোর্ট আমাদের কাছে আছে। লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code