শিরোনাম
কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার রাকিব-তামিমা-নাসির ইস্যু: ১০ জুনের রায়ের অপেক্ষায় সবাই অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া বিলুপ্ত ইষ্ট ইন্ডিয়া কোম্পানিই আজকের ডিপ স্টেট সোসাইটি। জনগণকে শোষণ করা হচ্ছে ইচ্ছে মতো শরীয়তপুরে স্বামী হত্যার পর মরদেহ টুকরো করার অভিযোগে স্ত্রী আটক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় হয়রানির অভিযোগ এনে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন

Coder Boss / ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

Manual5 Ad Code

 

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ফারুক সরদার তাকে হয়রানি করার অভিযোগ এনে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টায় তিনি তার স্বজনদের নিয়ে এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি লিখিত বক্তব্যে জানান, সলিয়াবাকপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নরোত্তমপুর গ্রামের আবু হাওলাদারের ছেলে নাঈম ইসলামের সাথে দীর্ঘ বছর পর্যন্ত বিরোধ চলে আসছে। যা নিয়ে বরিশাল বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। যার দেওয়ানি নং-১/১৬। এছাড়াও মামলার পাশাপাশি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে শালিস মিমাংশা হয়েছে। যার রোয়েদাত দেওয়া নিয়ে এক পর্যায়ে পক্ষ-বিপক্ষের মধ্যে মত বিরোধের সৃষ্টি হয়। এজন্যই মান্য শালিসগন রোয়েদাত দেওয়া থেকে বিরত রয়েছে বলেও ফারুক সরদার জানান। তিনি আরও জানান, এই রোয়েদাতকে কেন্দ্র করেই আবু হাওলাদারের ছেলে নাঈম ইসলাম হাওলাদারের সাথে তার বিরোধের সৃষ্টি হয়। এদিকে নাঈম যে বাড়িতে থাকে সেই বাড়ির জমি ফারুক সরদারের মেঝ ভাই ফিরোজ সরদারের কাছে নাঈম ইসলামের পিতা আবু হাওলাদার বিক্রি করে দেন। সেই দলিলের পরিচিতও নাঈম ইসলাম। সেই জমির ওপরে যে ঘরখানা ছিলো সেই ঘরেই নাঈম ইসলাম তার স্ত্রীকে নিয়ে বসবাস করতো। ফারুক সরদার ও তার ভাই ফিরোজ সরদার নাঈমকে বৃহস্পতিবার (২৩সেপ্টেম্বর) সকালে ঘর ছেড়ে দেয়ার কথা বললে সে ক্ষিপ্ত হয়ে ঘর ছাড়তে অপরাগতা জানায়। এর আগেও কয়েকবার ঘর ছাড়তে বললে নাঈম তাদেরকে দেখে নেয়ার হুমকি দেয়। ফিরোজ সরদার জানান, সেই হুমকি থেকেই নাঈম ইসলাম তার বড় ভাই ফারুক সরদারের বিরুদ্ধে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) স্ত্রীকে বাদী করে বানারীপাড়া থানায় শ্লীলতাহানীর লিখিত একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের সাথে তার ভাইয়ের (ফারুক সরদারের) কোন প্রকার যোগসূত্র নেই। কেবলমাত্র জায়গা ও ঘর ছাড়বেনা বলেই তাদেরকে অহেতুক হয়রানী করছে। এদিকে ব্যপারে নাঈম ইসলামের একই বাড়ির তার আপন চাচাতো ভাই জামাল হাওলাদার বলেন, যে অভিযোগের কথা বলা হয়েছে তারা তা শুনতে পায়নি। অপরদিকে মুঠোফোন ( ০১৭৮৯৮৫৪০৪৭ ) বন্ধ থাকায় এ বিষয়ে নাঈম ইসলামের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে জানা গেছে, নাঈম ইসলামের স্ত্রীর সম্প্রতি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান হয়েছে। এধরণের একজন সদ্য প্রসূতির শ্লীলতাহানির অভিযোগ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সম্পত্তির বিরোধকে পুজি করে অসৎ উদ্দেশ্যে এ অভিযোগ করা হয়েছে বলে ফারুক সরদার দাবি করেন।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code