শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কিশোরগঞ্জ জেলার ৩ টি উপজেলার ২৯টি ইউনিয়নের ভোট গ্রহণ ১১ নভেম্বর

Coder Boss / ৬৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

Manual8 Ad Code
  1. আল-মামুন খান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ জেলার তিনটি উপজেলায় মোট ২৯টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা তিনটি হচ্ছে, করিমগঞ্জ, তাড়াইল ও বাজিতপুর।

Manual3 Ad Code

বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবির খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
উক্ত ঘোষিত তফসিল অনুসারে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর।

এছাড়া মনোনয়নপত্র বাছাই করা হবে ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর করা যাবে। আপিল নিষ্পত্তি দেওয়া হবে ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর।
প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কিশোরগঞ্জ জেলার তিনটি উপজেলার মধ্যে করিমগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন, তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়ন এবং বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়নে ঘোষিত তফসিল অনুসারে ভোট গ্রহণ চলবে।

Manual1 Ad Code

করিমগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন হচ্ছে, কাদিরজঙ্গল, গুজাদিয়া, কিরাটন, বারঘরিয়া, নিয়ামতপুর, দেহুন্দা, সুতারপাড়া, গুনধর, জয়কা, জাফরাবাদ ও নোয়াবাদ।

Manual4 Ad Code

তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়ন হচ্ছে, তালজাঙ্গা, রাউতি, ধলা, জাওয়ার, দামিহা, দিগদাইড় ও তাড়াইল-সাচাইল।

বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়ন হচ্ছে, হুমাইপুর, দিলালপুর, বলিয়ারদি, সরারচর, হালিমপুর, হিলচিয়া, দিঘীরপাড়, পিরিজপুর, মাইজচর, গাজীরচর ও কৈলাগ।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code