শিরোনাম
শান্তি উদ্যান (আহমেদ নগর) এলাকার নিরাপত্তা ও উন্নয়নমূলক জরুরি সভা অনুষ্ঠিত বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান! “আমি আর পারছি না”-সেই রাতের ভয়াবহ স্মৃতি রাহুলের জগন্নাথপুরে ইউপি সদস্য তেরা মিয়াকে জড়িয়ে অপপ্রচার, এলাকাবাসীর মানববন্ধন  সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ কবিতা : টিলা খেকোদের দৌরাত্ম্যে জৈন্তাপুরে পরিবেশ বিপর্যয়, আতঙ্কে প্রবাসী পরিবার ‎​ছাতকে পাওনা টাকাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ৪ মনু সেচ প্রকল্পের জলাবদ্ধতা নিয়ে কৃষকদের প্রতিবাদ জগন্নাথপুরে নৌকা ডুবিতে নিহত পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বান্দরবান ১১ স্কুলের ৪৪ জন শিক্ষকের পরিবারে হাহাকার

Coder Boss / ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

Manual4 Ad Code

জসিম উদ্দিন, বান্দরবানঃ

Manual4 Ad Code

বান্দরবান জেলার ১১ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ৪৪ জন শিক্ষক দুই যুগের বেশি সময় ধরে শিক্ষার্থীদের মাঝে পাঠদান করে যাচ্ছেন। বিদ্যালয় জাতীয়করণ হবে, এই আশায় তাঁরা সম্পূর্ণ বিনাবেতনে এই শ্রম দিচ্ছেন।জাতীয়করণ করার সব শর্ত পূরণ করায় জাতীয়করণ সংক্রান্ত জেলা উপজেলা যাচাই-বাছাই কমিটি কর্তৃক কর্তৃপক্ষের নিকট সুপারিশ করার পরও বিদ্যালয়গুলো জাতীয়করণ না হওয়ায় তাঁদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা।

Manual5 Ad Code

এসব শিক্ষাপ্রতিষ্টান আদৌও জাতীয়করণ হবে কি না সে বিষয়েও তাঁরা অনিশ্চয়তায়। বেতন বা সম্মানি না পেয়ে অনেক শিক্ষক অনাহারে অর্ধহারে মানবেতর দিন যাপন করছেন।
বিদ্যালয়গুলোর শিক্ষকদের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বান্দরবান জেলায় ১১ টি প্রাথমিক বিদ্যালয় এখনো জাতীয়করণ হয়নি, সেগুলোর মধ্যে সদর উপজেলা ৫ টি, লামায় ৪ টি এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২ টি স্কুল রয়েছে।

এসব স্কুলের শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্যপুস্তক ও সমাপনী পরীক্ষার সনদ ছাড়া সরকারিভাবে আর কোন সুযোগ-সুবিধা পাচ্ছে না।

প্রত্যেক স্কুলে একজন প্রধান শিক্ষক ও তিনজন সহকারী শিক্ষকসহ ৪৪ জন শিক্ষক রয়েছেন।
বিদ্যালয়গুলোতে প্রায় ১হাজার ৫০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

বিগত ৯ জানুয়ারি ২০১২ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দাপে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করার ঘোষণা দিয়েছিলেন।সেই আলোকে জাতীয়কর সংক্রান্ত জেলা কমিটি এই ১১ টি স্কুল তৃতীয় দাপে জাতীয়করণ করার জন্য ২০১৩ সালের ২১ আগষ্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি স্কুল জাতীয়করণ কমিটির নিকট সুপারিশ পাঠান। পার্বত্য বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানের ১১ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বরাবর ডিও(চাহিদা পত্র)দিয়েছিলেন।বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা ও এই ১১ টি স্কুল জাতীয়করণ করার জন্য ২০১৭ সালের ১৭ আগষ্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দেন। কিন্তু তাতেও কাজ হয়নি।

লামা উপজেলার মিরিঞ্জা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হামিদ বলেন, প্রায় দেড় যুগ ধরে বিনাবেতনে শিক্ষকতা করে যাচ্ছেন বিদ্যালয়টি সরকারিকরণ না হওয়ায় বিনাবেতনে ছাত্র ছাত্রী মাঝে পাঠদান দিতে গিয়ে মানবেতর জীবনযাপন করছে। এমনকি নানান জনের কটুকথাও শুনতে হয়।

সদর উপজেলার হেব্রন পাড়া বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক লালারাম নোয়াম বম বলেন, জেলার অনেক বেসরকারি স্কুল জাতীয়করণ হলেও তাঁরটিসহ জেলার মোট ১১ টি স্কুল জাতীয়করণ হয়নি।

লামা উপজেলার নুনাঝিরি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা ছৈয়দা শাহনাজ পারভিন বলেন, সব শর্ত পূরণ করার পরেও দীর্ঘ দিন থেকে এই ১১ টি স্কুল জাতীয়করণের আওতায় না আসায় তাঁরা ৪৪ জন শিক্ষক খুব মানবেতর জীবনযাপন করছেন। এমনকি অনেক শিক্ষকের চাকুরীর বয়স চলে গেছে। আদৌ জাতীয়করণ হবে কি না এই অনিশ্চিতায় শিক্ষকদের মাঝে হাতাশা কাজ করছেন।
এই মানবেতরজীবনযাপনকারী শিক্ষকেরা সংশ্লিষ্ট বিভাগের ঊধ্বর্তন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছেন।

Manual3 Ad Code

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম সাংবাদিকদের বলেন, জেলার ১১ টি বেসরকারি বিদ্যালয়গুলো সম্পর্কে নথিপত্র দেখে বিস্তারিত বলতে পারবেন।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code