শিরোনাম
কারিনা কায়সারের মৃত্যু: মানবতার আয়নায় এক নির্মম বাস্তবতা কবিতা: বিশ্ব মুসলিম নির্যাতন কবে হবে নিরসন শিশুকে জোর করে মোটা-তাজা করার নামে অমানবিক নির্যাতনের অভিযোগে এক মাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে গৃহবধূ রিনা আক্তারের বালুচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই মাত্র ১৯ বছর বয়সে একজন কিশোরীর বই-খাতা আর স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকার কথা, সে বয়সেই ভালোবাসার টানে গড়েছিলেন সংসার রাকিব-তামিমা-নাসির ইস্যু: ১০ জুনের রায়ের অপেক্ষায় সবাই অসুস্থ: ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী,দোয়া চাইলেন এম এ হোসেইন, ইউকে সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া বিলুপ্ত ইষ্ট ইন্ডিয়া কোম্পানিই আজকের ডিপ স্টেট সোসাইটি। জনগণকে শোষণ করা হচ্ছে ইচ্ছে মতো শরীয়তপুরে স্বামী হত্যার পর মরদেহ টুকরো করার অভিযোগে স্ত্রী আটক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবল সদর ইউনিয়নে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী রিফাত ইসলাম।

Coder Boss / ৮৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

Manual5 Ad Code

সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার):

Manual8 Ad Code

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জের বাহুবল সদর ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের সৈনিক ৪নং বাহুবল সদর ইউনিয়নের সকলের পরিচিত মুখ,তৃণমূল মাঠকর্মী সাবেক সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ৪নং বাহুবল সদর ইউনিয়ন,যুগ্ন সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ বাহুবল উপজেলা শাখা ও সদস্য বাহুবল উপজেলা যুবলীগ মানবদরদী ও সফল উদ্যোক্তা রিফাত ইসলাম মুরাদ।

রিফাত ইসলাম মুরাদ নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হলে বাহুবল সদর ইউনিয়ন বাসীর উন্নয়ন ঘটবে বলে মনে করেন সদর এলাকার সচেতন নাগরিকরা ।
বাহুবল উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মালিক বলেন,’ রিফাত ইসলাম মুরাদ সাবেক উপজেলা চেয়ারম্যান ত্যাগী নেতা জনাব আব্দুল হাই সাহেবের সুপুত্র। মুরাদ ব্যক্তি হিসেবেও অনেক নম্র ভদ্র বিনয়ী। তার চিন্তাধারা খুবই আধুনিক,এমনকি তিনি বিচক্ষণতার সহিত এলাকার অনেক সালিশি বৈঠকে বিচার সম্পাদনা করে বাহুবলের মুরব্বিদের মন জয় করেছেন। আমি মনে করি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে কেন্দ্রীয় কমিটি বাহুবলের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রিফাত ইসলাম মুরাদ এর মতো সাহসী তরুণকে নৌকা মার্কার মনোনয়ন প্রদান করাই উত্তম সিদ্ধান্ত হবে ‘।
তরুণ রিফাত ইসলাম মুরাদ প্রার্থী হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়ে প্রবীণ রাজনীতিবীদ ও কুলাউড়া উপজেলার পুলিশিং কমিটির সাবেক সদস্য সবিতা দাস বলেন, ‘ আমি বিগত দুই বছর যাবত বাহুবলে বসবাস করতেছি। এই এলাকার রাজনৈতিক কোন মিটিং,মিছিলে না গেলেও বাহুবল সদর ইউনিয়নের খোঁজ খবর রাখি। মুরাদ তারুণ্যকে কাজে লাগিয়ে তার ইউনিয়নকে আরও এগিয়ে নিতে পারবে, এলাকার তরুণ উদ্যোগতা সৃষ্টি ও মেধা যাচাইয়ে বিশেষ ভূমিকা রাখতে পারবে।কারণ মুরাদের মধ্যে সেই গুপ্ত প্রতিভা আমি লক্ষ্য করেছি ‘।
বাহুবল উপজেলা ছাত্রলীগের মেধাবী ও সাহসী কর্মী আশিকুর রহমান আশিক বলেন,’ একজন তরুণ প্রতিনিধি পাওয়াটা এই এলাকার যুব সমাজের জন্য বাড়তি পাওয়া। একজন তরুণ নতুন আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন ও বাহুবল সদর ইউনিয়নের অসম্পাদিত কাজ গুলো বিজ্ঞতার সহিত সমাপ্ত করে এলাকায় উন্নয়নের নতুন ধারা যুক্ত করে বাহুবলবাসীর চলমান কষ্টকে সুখে পরিণত করতে পারবেন। আমি ছাত্রলীগের একজন কর্মী হিসেবে কেন্দ্রীয় কমিটির নিকট উনাকে মনোনয়ন দেবার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি ‘।
রিফাত ইসলাম মুরাদ সিলেট নিউজ24’কে বলেন, ‘আমি চেয়ারম্যান প্রার্থী হওয়ার কথা জানানোর পর থেকেই ব্যাপক সাড়া পেয়েছি। বিশেষ করে তরুণরা আমার সাথে মিলে এলাকার বিভিন্ন উন্নায়নমূলক কাজে সহযোগিতা করছে ও আগামীতেও করবে। আশা করি এলাকার সব তরুণ ও প্রবীণদের সহায়তায় কেন্দ্রীয় কমিটির মনোনয়ন দ্বারা এবার আমি চেয়ারম্যান নির্বাচিত হবো ‘।
রিফাত নিজের তারুণ্যের শক্তি ও অভিজ্ঞতার মাধ্যমে এলাকার তরুণদের সাথে নিয়ে ইউনিয়নের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারবেন বলে বিশ্বাস করেন।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code