শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এক গৃহবধূকে আ’লীগ নেতার কুপ্রস্তাব,৯৯৯-এ স্বামীর ফোন।

Coder Boss / ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

Manual3 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:

লক্ষ্মীপুর জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।
লক্ষ্মীপুরের কমলনগরে এক গৃহবধূকে কুপ্রস্তাবের অভিযোগে লিটন নামের আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে ওই নারীর স্বামী তাকে ঘরে আটকে রেখে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

Manual2 Ad Code

অভিযুক্ত লিটন উপজেলার চরফলকন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ ঘটনায় ২৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। এসময় লিটন থানা হাজতেই ছিলেন।

Manual5 Ad Code

ভুক্তভোগী নারীর স্বামীর ভাষ্যমতে, তিনি ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন। এজন্য কমলনগর ইসলামী ব্যাংক শাখায় ঋণ নেওয়ার চেষ্টা করেন। ব্যাংকে তার স্ত্রীর সঙ্গে লিটনের দেখা হয়। তিনি তার পরিচয় দিয়ে ছয় লাখ টাকা ঋণ নিয়ে দেওয়ার আশ্বাস দেন। বিনিময়ে তার স্ত্রীকে কুপ্রস্তাব দেন। বৃহস্পতিবার(২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ব্যাংকে কাগজপত্র জমা দেওয়ার জন্য লিটন তাকে নিতে আসেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তিনি (ভুক্তভোগী নারীর স্বামী) তাকে বাড়িতে আটকে রাখেন এবং ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী নারীর স্বামী আরও বলেন, কমলনগর আমার শ্বশুরবাড়ি এলাকা। আমার বাড়ি মাদারীপুর সদরে। নিরাপত্তাজনিত কারণে আমরা থানায় লিখিত অভিযোগ করছি না।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ভুক্তভোগীকে লিখিত অভিযোগের পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ না পেলে আটক লিটনকে গ্রেফতার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতে সৌপর্দ করা হবে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code