শিরোনাম
বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ: সন্তানের সন্ধানে আকুল আবেদন ঈদুল আজহায় গরীব-দুঃখীর পাশে দাঁড়ানোর আহ্বান বিলকিস খন্দকারের হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা শ্রীমঙ্গলে দুই চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সাংবাদিক জয়নাল আবেদীনের সংবাদ সম্মেলন রামিশা সহ দেশজুড়ে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের ​বানারীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মধ্যনগরে সাবেক এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

Coder Boss / ৩৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

এম এইচ লিপু মজুমদার:

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রভাকর তালুকদার পান্নার বিরুদ্ধে স্থানীয় মধ্যনগর বাজারের এক ব্যবসায়ীর তিন লাখ ১৫হাজার টাকা আত্মসাত করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পাওনা টাকা ফেরত পাওয়ার আশায় ও জীবনের নিরাপত্তা চেয়ে আজ (৩নভেম্বর) বুধবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলার মধ্যনগর বাজারের বাসিন্দা ও চাল ব্যবসায়ী ভুক্তভোগী লিটন সরকার(৪০) তাঁর নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ওই ব্যবসায়ী উল্লেখ করেছেন,

Manual7 Ad Code

উপজেলার চামরদানী ইউনিয়নের কামারগাঁও গ্রামের বাসিন্দা প্রভাকর তালুকদার পান্না মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন। তিনি উপজেলার চামরদানী ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে থাকাকালীন সময়ে ২০১২সালের ২৬অক্টোবর থেকে ২০১৫সালের ৩১মার্চ পর্যন্ত টিআর/কাবিখার চাল দেওয়ার কথা বলে ওই ব্যবসায়ীর কাছ থেকে তিনি তিন লাখ ৭৫হাজার টাকা নেন । এর মধ্যে ওই ব্যবসায়ীকে তিনি ৬০হাজার টাকা মুল্যের চাল বুঝিয়ে দিয়েছেন। অবশিষ্ট তিন লাখ ১৫হাজার টাকা দেই দিচ্ছি বলে নানা অজুহাত দেখিয়ে সাবেক ওই ইউপি চেয়ারম্যান সময় ক্ষেপন করে আসছেন। সর্বশেষ গত ২৮অক্টোবর বেলা দুইটার দিকে উপজেলার মধ্যনগর বাজারের শহীদ মিনার প্রাঙ্গণে ওই ব্যবসায়ী লোকজনদের সামনে সাবেক ওই ইউপি চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্নার কাছে পাওনা তিন লাখ ১৫হাজার টাকা চাইলে সাবেক ওই চেয়ারম্যান টাকা দেবেন না বলে জানান। এ নিয়ে এক পর্যায়ে ওই ব্যবসায়ীকে লোকজনদের সামনে অশ্লীল ভাষায় গালিগালাজ করাসহ তাঁকে প্রাণ নাশের হুমকি দেন সাবেক ওই ইউপি চেয়ারম্যান। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ওই ব্যবসায়ী গতকাল মঙ্গলবার (২নভেম্বর) মধ্যনগর থানায় একটি জিডি করেছেন।
মধ্যনগর বাজারের ব্যবসায়ী লিটন সরকার বলেন,সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্না ক্ষমতার প্রভাব খাটিয়ে আমার পাওনা তিন লাখ ১৫হাজার টাকা আত্মসাত করেছেন। টাকা ফেরত পাওয়ার আশায় ও জানমালের নিরাপত্তা চেয়ে এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা চেয়ে আমি আজ সংবাদ সম্মেলন করেছি।
মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চামরদানী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্না বলেন, মধ্যনগর বাজারের ব্যবসায়ী লিটন সরকারের সঙ্গে আমার কোনোধরণের অর্থনৈতিক লেনদেন হয়নি। আমার কাছে সে টাকা পায় এমনটি যদি সে প্রমাণ করতে পারে তাহলে আমার যা শাস্তি হবে আমি তাই মাথা পেতে নেব। আসল কথা হচ্ছে, আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। এলাকায় আমার বেশ সুনাম রয়েছে। এই সুনাম নষ্ট করার জন্য আমাকে জড়িয়ে একটি কুচক্রী মহল এ ধরণের মিথ্যা অপবাদ দিয়ে আমাকে হয়রানি করার উদ্দ্যেশ্য এসব গুজব রটাচ্ছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব বলেন, মধ্যনগর বাজারের ব্যবসায়ী লিটন সরকার এ ঘটনা নিয়ে থানায় একটি জিডি করেছেন। ঘটনাটিকে খতিয়ে দেখা হচ্ছে।#

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code