শিরোনাম
সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল বড়লেখায় ইসলামী যুব মজলিসের যুব সমাবেশ অনুষ্ঠিত আদ্রা উত্তর ইউপি নির্বাচনে শহিদুল ইসলাম ভূঁইয়াকে চেয়ারম্যান পদে দেখতে চান বিএনপির নেতাকর্মীরা স্বাস্থ্যসেবায় ছাতকের শ্রেষ্ঠত্ব,সেরাদের কাতারে শ্রীমঙ্গল জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাফিজ মাছুম আহমদ দুধরচকী জৈন্তাপুরে বিজিবির কনভয়ের সামনে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে নিহত উখিয়ায় সিএনজিতে ৭২ বোতল বিয়ারসহ যুবক আটক উখিয়ায় অপহরণের পর নির্যাতন,এপিবিএনের অভিযানে উদ্ধার কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শ্রীমঙ্গলে দুর্গা মন্দিরে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ ০২জন গ্রেফতার।

Coder Boss / ৪১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

Manual5 Ad Code

সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার):

বৃহত্তর সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার সড়কের শ্রী শ্রী সার্বজনীন দুর্গাবাড়ি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।উক্ত ঘটনার অভিযোগ পাওয়ার ৮ ঘণ্টার মধ্যেই চুরি হওয়া মন্দিরের সব মালামাল উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
সোমবার ১ নভেম্বর রাতের কোন এক সময় মন্দিরের সিসি ক্যামেরা, হার্ডডিস্ক, মনিটর, মান্দিরে রক্ষিত প্রণামী বাক্স ভেঙে নগদ টাকা এবং পূজা সামগ্রী চুরি করে নিয়েছিল চোরেরা।
মঙ্গলবার ২ নভেম্বর চুরির বিষয়টি জানাজানি হলে, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুশীল শীল বিষয়টি শ্রীমঙ্গল থানা পুলিশকে জানান।

Manual2 Ad Code

খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ শামীম অর রসিদ তালুকদার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
চুরির ঘটনায় উক্ত মন্দিরের পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি নারায়ণ চক্রবর্তী শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তল্লাশি চালিয়ে চুরি হওয়া সকল মালামাল পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.শামীম অর রসিদ তালুকদার ডেইলি সিলেট নিউজ24’কে জানান, ‘ চুরির ঘটনার সাথে জড়িত থাকায় কিশোর অপরাধ আইনে শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোডের বিল্লাল মিয়ার ছেলে বন্ধন মিয়া ওরফে বন্দর (১৬) কে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী মৌলভীবাজার শহরের সিলেট রোডের কুসুমবাগ এলাকার ভাঙ্গারী দোকান মেসার্স সেতু মিয়া স্টোর থেকে এসব মালামাল উদ্ধার করা হয় ‘।

Manual5 Ad Code

মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.শামীম অর রসিদ তালুকদার এসব তথ্য নিশ্চিত করেন। এ সময় শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন সহ থানার অন্যান্য অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code