শিরোনাম
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে?
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজারে শওকত চৌধুরীর ‘রঙমালার আবিদা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

Coder Boss / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code

 

এম. এম আতিকুর রহমান ঃ

বড়লেখায় পৈত্রিক বাড়িতে নির্মম খুনের শিকার তরুণ আইনজীবি আবিদা সুলতানাকে নিয়ে রচিত ‘রঙমালার আবিদা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ ১৬ নভেম্বর মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির বারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন গ্রন্থের রচয়িতা কলামিস্ট অ্যাডভোকেট শওকতুল ইসলাম চৌধুরী।

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতি গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে।
উল্লেখ্য ‘রঙমালার আবিদা’ গ্রন্থটি লেখকের প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ্ এবং প্রথম গ্রন্থ ‘পথিকের রঙিলা দিন’।
প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর বলেন, পেশাগত দক্ষতা অর্জনে বই পড়ার কোনো বিকল্প নেই। প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য আমাদের সকলকে বেশি বেশি করে বই পড়তে হবে। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে সাহিত্য চর্চা জ্ঞানের পরিধি প্রসারিত করে।

Manual5 Ad Code

মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি আনোয়ার মাহমুদের সভাপতিত্বে ও অ্যাডভোকেট তপন লাল তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচনের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার চীফ জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী আহসান চৌধুরী, সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট আব্দুল মোয়াইমিন চৌধুরী শেফাক আহমদ, জেলা আইনজীবি সমিতির সভাপতি আ্যডভোকেট কামরেল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালিক, প্রবীণ আইনজীবি অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ, কামাল আহমদ চৌধুরী, জজ কোর্টের জিপি ভুপতি রঞ্জন চৌধুরী, পিপি এএসএম আজাদুর রহমান, রমাকান্ত দাশগুপ্ত প্রমুখ।

Manual5 Ad Code

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সিরাজ উদ্দিন ইকবাল, দ্বিতীয় আদালতের বিচারক মো. জিয়াদুর রহমান, সিনিয়র সহকারী জজ সরকার হাসান শাহরিয়ার, মো. রিয়াজুল কাউসার, সাহেদা আক্তার সুমী, সোহেল ভুইয়া, মুমিনুল হক, মোহাম্মদ আলমগীর, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মুমিনুন্নেছা, আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ, সাইফুর রহমান, মোহাম্মদ দাউস হাসান, বেগম হোসনে আরা, এম মিছবাহ উর রহমান, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান প্রমুখ।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code