শিরোনাম
কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কুলাউড়ায় চোরাইকৃত ০১টি মোটর সাইকেল,২টি মোবাইল ফোন উদ্ধারসহ গ্রেফতার ১। 

Coder Boss / ৭১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

গত ১৩ নভেম্বর ২০২১ইং শনিবার রাত আনুমানিক ১১:০০ ঘটিকা হইতে রাত ১২.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা চোরেরা জনৈক আব্দুস সালাম, পিতা-হাসমত মিয়া, গ্রাম-ছারিয়ারঘাট, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার এর বসত বাড়ী হতে একটি Hero Glamar মোটর সাইকেল ও ২টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে আব্দুস সালাম বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন।

Manual5 Ad Code

সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কুলাউড়া থানা পুলিশ চুরি হওয়া মোটর সাইকেল ও মোবাইল ফোন উদ্ধারের জন্য বিশেষ টিম তৈরী করে এবং বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে। অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চোরদের সনাক্ত পূর্বক অবস্থান নির্ণয় করে বিভিন্ন জায়গায় অভিযান শুরু হয়। অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল ও অফিসার ইনচার্জের সার্বিক দিক নির্দেশনায় গত ১৮ নভেম্বর বৃহস্পতিবার মামলা তদন্তকারী অফিসার এসআই/মোঃ মহসিন তালুকদার, এএসআই/আবু আহমেদ সুজন ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে সিলেট দক্ষিণ সুরমা থানা এলাকার নছিবা খাতুন বালিকা বিদ্যালয়ের মূল ফটকের রাস্তা হতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য রুমেল ইসলাম, পিতা-রহমান মিয়া, গ্রাম-কালাইকোনা, থানা-রাজনগর,জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করে তার হেফাজত হইতে চোরাই যাওয়া একটি HERO GLAMAR মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন উদ্ধার করেন। এ বিষয়টি নিশ্চিত করে ডেইলি সিলেট নিউজ 24’কে অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন,কুলাউড়া উপজেলার প্রতিটি এলাকায় চুরি, ডাকাতি প্রতিরোধ ও মাদক নিমূর্লের জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code