শিরোনাম
প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল দোয়ারাবাজারে কমিউনিটি সেফটি ফোকাল মেলা-২০২৬ অনুষ্ঠিত সরকারের বাজেট বনাম গৃহহীন, ভূমিহীন, ভাসমান তাদেরও গুনতে হবে বছরে বিশ হাজার টাকার বেশি জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যানে প্রার্থী হতে চান হাফিজ মাছুম আহমদ দুধরচকী বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক রাজাপুর থানায় লিখিত অভিযোগ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে শিক্ষকের শারীরিক নির্যাতনের শিকার মাদ্রাসা শিক্ষার্থী এলাকায় ক্ষোভ

Coder Boss / ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

Manual6 Ad Code

 

মোঃ রনি মিয়া জগন্নাথপুর প্রতিনিধি :

Manual5 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৬ নং রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর শাহজালাল (রঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক নিজাম উদ্দিনের বিরুদ্ধে ছাত্র নির্যাতন, ক্ষমতার অপব্যবহার, অশালিন আচরণ সহ প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগে পাওয়া গেছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানাযায়, ইউনিয়নের কুবাজপুর গ্রামের রানা মিয়ার ছেলে কুবাজপুর শাহজালাল (রঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী হিফজুর রহমানকে প্রাইভেট না পড়ায় গত ২২ নভেম্বর ক্লাস রোমে বেত দিয়ে আঘাত করে শারীরিক নির্যাতন করেন মাদ্রাসা শিক্ষক নিজাম উদ্দিন। তার পাশবিক ও শারিরীক নির্যাতনের বিষয়ে জানাজানি হয়ে গেলে এলাকায় ক্ষোভের সঞ্চার হয়। একপর্যায়ে বিষয়টি সুরাহা না হওয়ায় তার পিতা রানা মিয়া গত ২৩ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। এব্যপারে ছাত্র হিফজুর রহমান কান্নাজড়িত কন্ঠে সংবাদ মাধ্যমকে বলেন আমি কৃষক পরিবারের ছেলে । স্যার (নিজাম উদ্দিন) আমাকে গণিত পড়ার জন্য চাপসৃষ্টি করেন। প্রাইভেট পড়ার ক্ষমতা আমার নেই বললে তিনি আমাকে বেত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে আহত করেন। তিনির নিকট শিক্ষার্থীরা জিম্মি হয়ে অনেকেই প্রাইভেট পড়েন। তিনি মাদ্রাসার শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন। তার কারণে অনেকের শিক্ষা জীবন অনিশ্চিত।
দুস্তপুর গ্রামের আরেক শিক্ষার্থী শিহাবুর রহমান একই অভিযোগ করে বলেন তিনি আমার স্যার কিন্তু উনি যা করেন তা বলতে আমার লজ্জা হচ্ছে। তিনি ক্ষমতার অপব্যবহার করে মাদ্রাসায় অনিয়মকে নিয়মে পরিনত করেছেন। তার কাছে প্রাইভেট না পড়লে মার্ক কম দেয়ার হুমকি দেন, আবার মার্ক বাড়িয়ে দেয়ার নামে অনৈতিক কাজে লিপ্ত হন। তার এহেন কর্মকান্ডের কারণে অনেক শিক্ষার্থী মাদ্রাসা থেকে বেড়িয়ে গেছে।
এদিকে অফিস সহায়ক থেকে গণিতের শিক্ষক হওয়া নিজাম উদ্দিনের বিরুদ্ধে এলাকাবাসী, মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নানা অভিযোগ তুলেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মুখলেছুর রহমান বলেন একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (স্যার) বরাবরে দাখিল করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য আমাকে বলা হয়েছে । তদন্ত ও পর্যালোচনাক্রমে প্রতিবেদন দেয়া হবে।

Manual4 Ad Code

জগন্নাথপুরে শিক্ষকের শারীরিক নির্যাতনের শিকার মাদ্রাসা শিক্ষার্থী এলাকায় ক্ষোভ
কুবাজপুর শাহজালাল (রঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসা নির্বাহী কমিটির সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা বলেন ছাত্র নির্যাতনের ঘটনা আমাদের কেউ জানায়নি। শুনেছি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দেয়া হয়েছে। ঘটনায় যেই জড়িত থাকুক অবশ্যই তদন্তে সত্যতা প্রকাশ পাইবে।জগন্নাথপুরে শিক্ষকের শারীরিক নির্যাতনের শিকার মাদ্রাসা শিক্ষার্থী এলাকায় ক্ষোভ
অভিযুক্ত শিক্ষক নিজাম উদ্দিন বলেন আমার কিছু বলার নেই। আমি কি বলবো, আমার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে ঠিক, তবে সবগুলো সঠিক নয়।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code