শিরোনাম
লোক দেখানো দশ লাখ কোটি টাকার বাজেট, সমগ্র জাতি হতাশ, লাভবান শুধুই সরকারের সহযোগীরা! আওয়ামী আমলের হত্যা মামলায় মৌলভীবাজারে জামায়াত নেতা গ্রেপ্তার দোয়ারাবাজারে ” স্কুল সেফটি মেলা-২০২৬” অনুষ্ঠিত হয় তাড়াইল–কিশোরগঞ্জ সড়কে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা পাকা করণের কাজ, জনমনে তীব্র ক্ষোভ মৌলভীবাজারে এইচআরডিএস ও প্যারটস একাডেমির যৌথ আয়োজনে ফ্রুট ফ্যাস্টিভাল অনুষ্ঠিত সিলেটে ১৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আওয়ামী আমলের হত্যা মামলায় মৌলভীবাজারে জামায়াত নেতা গ্রেপ্তার

সিলেট নিউজ ডেস্ক / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

Manual7 Ad Code

রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:

Manual5 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা একটি হত্যা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা খিজির আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual7 Ad Code

শুক্রবার (১৯ জুন) রাত ১১টার দিকে বড়লেখা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের পর আজ শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৎকালীন নায়েবে আমির দেলোওয়ার হোসেইন সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পর বড়লেখায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় পুলিশ ও আওয়ামিলীগের যৌথ হামলায় নিহত হন জামায়াতকর্মী লোকমান আহমদ।

Manual4 Ad Code

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ। এতে জামায়াত কর্মী লোকমান হত্যায় জামায়াত নেতা খিজির আহমদসহ ৬৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয় সেই মামলায়। দীর্ঘদিন ধরে মামলাটির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত খিজির আহমদের ছোট ভাই তারেক আহমদ বলেছেন, ‘আমার ভাই দীর্ঘদিন ধরে কাতারে ব্যবসা করছেন। ৫ আগস্টের পর থেকে নিয়মিত দেশে আসা-যাওয়া করছেন তিনি। ২০১৩ সালের একটি রাজনৈতিক মামলার ওয়ারেন্ট দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেছেন, ‘মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে খিজির আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাকে।’

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code