শিরোনাম
কুমিল্লায় ধানক্ষেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: সিসিটিভি ফুটেজে মিলল গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেটে রুহুল আমীন নামে ২২ বছর বয়সী যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার নজরুল সঙ্গীতে জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে জগন্নাথপুরের অপূর্ব দাস ওম জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে আবাসিক হোটেল ‘সানলাইট’-এর শুভ উদ্বোধন সাংবাদিকতা ও সাংবাদিকদের দায়িত্ব প্রসঙ্গে। হাফিজ মাছুম আহমদ দুধরচকী-র উক্তি শ্রীমঙ্গলের এএসআই আবু তালেব জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী বানারীপাড়া মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে শহরের ১৪টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ জগন্নাথপুরে অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নছির আলীর বিদায় সংবর্ধনা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সড়ক দুর্ঘটনায় মেধাবী স্কুল ছাত্রী উমামা নিহত

Coder Boss / ৪৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

Manual6 Ad Code

নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই আবারও ঝরে গেল মেধাবী আরেক ছাত্রীর তাজা প্রাণ। ছোট বোনকে নিয়ে নোয়াখালী থেকে মেহেরপুর যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান, মেহেরপুর জেলার গাংনী থানার ষোলটাকা গ্রামের জোয়াদ্দার বাড়ির জাহাঙ্গীর জোয়াদ্দাররের মেয়ে উমামা জোয়াদ্দার (১৪), এসময় আহত হন জাহাঙ্গীর জোয়াদ্দারের বড় ছেলে মামুন জোয়াদ্দার (২৬)

(০৪ ডিসেম্বর) রবিবার দুপুর আনুমানিক ১২টার সময় এই দুর্ঘটনা ঘটে, নিহতের ভাই জানান, স্বাভাবিক গতিতে চলছিলো তার মোটরসাইকেল, কুমিল্লার চান্দিনার বড় গোবিন্দপুর নামক স্থানে পৌঁছালে হঠাৎ এক বৃদ্ধা পথচারী তার মোটরসাইকেলের সামনে দিয়ে দৌড়ে রাস্তা পার হতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দুজনেই মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন। এসময় নোয়াখালী থেকে ছেড়ে আসা দ্রুতগতির লাল সবুজ নামক বাসের (ঢাকা মেট্টো-ব-১৪-৫৫৮৭) চাকায় পিষ্ট হয় বোন উমামা, তৎক্ষণাৎ স্থানীয়রা কুমিল্লা চান্দিনা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

উমামা নোয়াখালী সোনাইমুড়ির নতুন বাজার চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ছিলেন, ফাইনাল পরীক্ষা শেষে বড় ভাইয়ের সাথে মোটরসাইকেল যোগে নোয়াখালী থেকে মেহেরপুর যাচ্ছিলেন, পথিমধ্যে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

এ ঘটনায় চান্দিনা হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি আটক করতে সক্ষম হলেও পালিয়ে যায় বাসটির চালক। নিহতের পিতা মাতা ন্যায়বিচার প্রাপ্তির আশায় চান্দিনা হাইওয়ে থানা কর্তৃপক্ষের দারস্থ হয়েছেন।
লাশের সুরতহাল সম্পন্ন করে পিতামাতাকে লাশ বুঝিয়ে দেওয়ার পর আইনগত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান চান্দিনা হাইওয়ে থানা কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code