শিরোনাম
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে?
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে ভূয়া এনজিও সন্ধেহে ৩ প্রতারকে পুলিশে দিল চেয়ারম্যান

Coder Boss / ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code

সোহেল আহমদ সাজু, (সুনামগঞ্জ) প্রতিনিধি :-

Manual1 Ad Code

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় চলনবিল ডেভেলপমেন্ট সোসাইটি নামের এক এনজিওকে ভূয়া সন্ধেহে ৩ এনজিও কর্মীকে পুলিশে দিল বাদাঘাট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন। পুলিশের হাতে আটক চলনবিল ডেভেলপমেন্ট সোসাইটির ৩ এনজিওকর্মী হলো, বরিশাল জেলার উজিরপুর উপজেলার উজিরপুর গ্রামের আবু হোসেনের ছেলে এস এম মনিরুউজ্জামান, গাজীপুর জেলার গোদা উপজেলার দক্ষিণ খাইলকুর গ্রামের রমেশ চন্দ্রের ছেলে সুজন সিকদার ও কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ উপজেলা কাজলা হাঠি গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে মাসুদ মিয়া। চলনবিল ডেভেলপমেন্ট সোসাইটি নামের এনজিও ভূয়া সন্ধেহ হলে মাঠকর্মী ও ভুক্তভোগী প্রায় শতাধিক নারী পুরুষ স্থানীয় ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন কে সাথে নিয়ে আজ (১২ ডিসেম্বর রবিবার) বিকাল ৫ টার সময় তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে তাদের অফিসে যায়। পরে চেয়ারম্যান এনজিও কর্মকর্তাদের কথাবার্তায় সন্ধেহ হলে বাদাঘাট পুলিশ ফাঁড়িতে খবর দিলে ওই ৩ ভূয়া এনজিও কর্মকর্তাকে আটক করে জিজ্ঞেসাবাদের জন্য পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
পুলিশ ভুক্তভোগী সূত্রে জানাযায়, প্রধান কার্যালয় ঠুলঠুলিয়া,ডেমরা-ঢাকা ও গভঃ রেজিঃ নং-৬০৫৭(৩০১)/ ২০০৫ ইং এর চলনবিল ডেভেলপমেন্ট সোসাইটি নামের একটি এনজিও ২০২১ সালের ২৫ নভেম্বর থেকে তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের কয়েল মিয়া বাড়িতে অফিস ভাড়া নিয়ে তাদের কার্যক্রম শুরু করে। এনজিও চলনবিল ডেভেলপমেন্ট সোসাইটি প্রথম তাদের মাঠকর্মী নিয়োগের কথা বলে ৯৫০০ টাকা বেতনের লোভ দেখিয়ে ২২ জনের কাছ থেকে ২২০০ টাকা করে নিয়োগ দিয়ে ৪৮ হাজার ৪ শত টাকা হাতিয়ে নেয়। পরে তাদের নিয়োগ দেয়া মাঠকর্মীদের দিয়ে বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ, বাদাঘাট, মোল্লাপাড়া ও উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা, গুঠিলা, বারহাল সহ প্রায় অর্ধশতাধিক প্রায় অর্ধসহস্রাধিক পরিবারের দরিদ্র পুরুষ ও মহিলাদেকে বিনামূল্যে রেশন, ঋণ দেয়া সহ বিভিন্ন লোভ দেখিয়ে প্রথমে সদস্য ভর্তী ফরম বাবদ ৪১৪ জনের কাছ থেকে ১৩০ টাকা করে ৫৩ হাজার ৮২০ টাকা এবং ২০ কেজি, ২ কেজি আটা ও ২ কেজি তেল দেয়ার কথা বলে আরও ২৮ জনের কাছ থেকে ১ হাজার টাকা করে ২৮ হাজার টাকা সহ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় চলনবিল ডেভেলপমেন্ট সোসাইটি। কিন্তু স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ টাকার পরিমাণ ২ থেকে ৩ লক্ষ টাকা এই এনজিওকর্মীরা। পরে গত বেশ কয়েকদিন ধরে চলনবিল ডেভেলপমেন্ট সোসাইটির কর্মকর্তাদের আচার আচরণ ও গতিবিধি সন্ধেহে মাঠকর্মী ও ভুক্তভোগী প্রায় শতাধিক নারী পুরুষ স্থানীয় ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিনকে জানালে আজ (১২ ডিসেম্বর রবিবার) বিকাল ৫ টার সময় চেয়ারম্যান ও তাহিরপুর থানা পুলিশ ও স্থানীয় জনতা সহ ভুক্তভোগীদের সাতগে ওই ৩ ভূয়া এনজিও কর্মকর্তাকে আটক করে পুলিশে হাতে তুলে দেন।
এব্যাপারে বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান আফতাব উদ্দিন বলেন, ভুক্তভোগী সহ স্থানীয় এলাকাবাসী আমাকে জানালে আমি প্রথমে ইউএনও ও ওসি কে বিষয়টি অবিহিত করি। পরে আজ পুলিশ ও স্থানীয়দের সাথে নিয়ে তাদের আটক করে পুলিশে দেই।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জয়নাল আবেদীন এর সত্যতা নিশ্চিত করে বলেন, ভুয়া সন্ধেহে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ভুক্তভোগীরা তাদের আটক করে পুলিশে দেয়। এখন তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে না পারলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Manual8 Ad Code

সোহেল আহমদ সাজু
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code