শিরোনাম
শ্রীমঙ্গলে ধর্মীয় স্থাপনায় ধারাবাহিক চুরি,উদ্বিগ্ন এলাকাবাসী জুলাই এখনই অস্বীকার করা যাবে না, কারণ যারা একাত্তর ধারণ করেছে, তাদের ব‍্যর্থতা দেখতে হবে জগন্নাথপুরে সরকারি খাল দখল করে ঘর নির্মাণের চেষ্টা: শতাধিক পরিবার গৃহবন্দী হওয়ার আশঙ্কা, প্রতিকার চেয়ে অভিযোগ সুরা আহযাব অর্থ সহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সিলেটের সমকালীন জলরং শিল্পী আব্দুল মালিক নোবেল তাঁর শিল্পীজীবনের ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে ও শিশুদের পুষ্টির চাহিদা পুরনে বিশ্বম্ভরপুরে ৪২০টি ফলজ ও ঔষধি গাছ বিতরণ অ্যাকশনএইড বাংলাদেশের সহায়তায় ভার্ড টিলাগাঁও পূজা উদযাপন পরিষদের সভাপতি নিধুবন ধর,সম্পাদক তপন দত্ত মিলন এমপি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় ছাতক পৌর বিএনপির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা পারিবারিক শান্তির জন্য রাসুল (সাঃ) এর কিছু পরামর্শ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শেষ নবাবের মতো ” প্রধানমন্ত্রী” একা,ত‍্যাগী মোহনেরা কাছে যেতে পারছে না বনাম জামায়াতের লং মার্চ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এডভোকেট এ.বি.এম.ফজলে রশীদ চৌধুরী হিরুর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

Coder Boss / ৬৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

Manual4 Ad Code

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

Manual2 Ad Code

কোরআনখানি ও দোয়া মাহফিল, দুস্হদের মাঝে খাবার ও শীত বস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচি, মেজবান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রেসিডিয়াম সদস্য, সদ্য প্রয়াত চট্টগ্রামের দায়ীত্ব প্রাপ্ত সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর মাসুদা এম. রশীদ চৌধুরী এমপি’র স্বামী, রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান এ,বি,এম,ফজলে করিম চৌধুরী’র বড় ভাই এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলের নেতা জনাব এ.কে.এম. ফজলুল কবির চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র, চট্টগ্রামের কৃতি সন্তান এডভোকেট এবিএম ফজলে রশীদ চৌধুরী ১৫তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে রাউজানের গহিরা মরহুমের নিজ গ্রামের বাড়িতে মরহুমের কবরস্থান সংলগ্ন মসজিদে দিনের শুরুতে পবিত্র খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. কুতব উদ্দিন, মাওলানা মো. আবুল হোসেন ও মাওলানা নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মরহুমের একমাত্র পুত্র ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরী, কেন্দ্রীয় জাতীয় ছাত্রসমাজের প্রচার সম্পাদক আতাউল আরিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসমাজের সদস্য সচিব কাজেমুল হাসান শাহেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রসমাজের আহবায়ক শরিফুল মোল্লা নীরব, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি নেতা আকবর হোসেন ভূষন, জাকির হোসেন, জাফর আহমেদ, আজিজুল হক, হামিদুল হক, আনোয়ারুল কবির সহ মরহুমের আত্মীয়স্বজন, বন্ধু–বান্ধব ও শুভাকাঙ্ক্ষী, রাউজানের স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সবস্তরের নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পারিবারিক ঐতিহ্যকে ধারণ করে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন প্রতিথযশা রাজনীতিবিদ, স্বনামধন্য ব্যবসায়ী, সমাজসেবক এবং আইনজীবী হিসেবে। “দি রশীদ্স গ্রপ” এর চেয়ারম্যান ছিলেন তিনি। পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন ফজলে রশীদ চৌধুরী। বিশেষ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা প্রথম ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষন ফোরামের প্রেসিডেন্ট, বারভিডার সভাপতি, বিজিএমইএ এর সহসভাপতি, ১৯৮৬ সালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ছিলেন রাউজানের এই কৃতি সন্তান। মরহুম ফজলে রশীদ আরো যেসব প্রতিষ্ঠানের সদস্য ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), সার্ক এসএমই ফোরাম, যুক্তরাষ্ট্রের World Congress of Families, ইরানের IUMWN, বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি (বাংলাক্রাফট)। এছাড়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (NASCIB) এবং কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতির দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস্ এর উপদেষ্টা ছিলেন জাপার এক সময়কার গুরুত্বপূর্ণ এই নেতা।এবিএম ফজলে রশীদ চৌধুরী মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছেন এবং বহু জনকল্যাণকর সংগঠন প্রতিষ্ঠা করেন।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code