শওকত হাসান, তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুরে আমন ধান সংগ্রহ অভিযান ২০২১-২০২২ইং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ডিসেম্বর) বিকেলে উপজেলা খাদ্য গোদাম প্রাঙ্গনে আমন ধান সংগ্রহ অভিযান কার্যক্রম উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান-উদ-দৌলা, উপজেলা খাদ্য কর্মকর্তা বিএম মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সহ দপ্তর সম্পাদক শাহিন রেজা সহ সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তাহিরপুর উপজেলা খাদ্য গোদাম কর্মকর্তা মো. মফিজুর রহমান জানান, চলতি আমন মৌসুমে তাহিরপুর উপজেলা খাদ্য গোদামে ২৮৪ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এর মধ্যে উদ্বোধনের প্রথম দিন ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে।