শিরোনাম
কুমিল্লায় ধানক্ষেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার: সিসিটিভি ফুটেজে মিলল গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেটে রুহুল আমীন নামে ২২ বছর বয়সী যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার নজরুল সঙ্গীতে জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে জগন্নাথপুরের অপূর্ব দাস ওম জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে আবাসিক হোটেল ‘সানলাইট’-এর শুভ উদ্বোধন সাংবাদিকতা ও সাংবাদিকদের দায়িত্ব প্রসঙ্গে। হাফিজ মাছুম আহমদ দুধরচকী-র উক্তি শ্রীমঙ্গলের এএসআই আবু তালেব জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী বানারীপাড়া মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে শহরের ১৪টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ জগন্নাথপুরে অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নছির আলীর বিদায় সংবর্ধনা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচংয়ে ট্রাকের ধাক্কায় টমটম উল্টে ১ জন নিহত

Coder Boss / ৭৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

Manual8 Ad Code

দি‌লে‌ায়ার হোসাইন, বা‌নিয়াচং ঃ

Manual6 Ad Code

হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের ধাক্কায় টমটম উল্টে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
নিহতের নাম জিলু মিয়া(৫০) সে মক্রমপুর গ্রামের মৃত হেলিম উল্লা ওরফে নিবর শাহ‘র পুত্র।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে হবিগঞ্জ-সুজাতপুর রোডের নকলার আব্দা নামক স্থানে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়,মক্রমপুর গ্রামের ৭ সন্তানের জনক কৃষক জিলু মিয়া চিকিৎসার কাজে ঢাকা গিয়েছিলেন।
ঢাকা থেকে হবিগঞ্জ ফিরে হবিগঞ্জ থেকে টমটমে করে গ্রামের বাড়ী মক্রমপুরে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক যাত্রীবাহী টমটমটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
এ সময় টমটমটি উল্টে নিচের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই জিলু মিয়া মৃত্যুবরণ করেন।
এ সময় টমটমের আরোহী আরও ৪ জন আহত হয়েছেন। আহতদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
ট্রাকের চালককে এলাকাবাসী আটক করে সুজাতপুর পুলিশ ফাড়িতে সোপর্দ করেছে।ঘাতক ট্রাক চালক নূরুল ইসলাম তার পিতার নাম রফিকুল ইসলাম। সে ঢাকা খিলগাওয়ের বাসিন্দা।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পেরণ করা হয়েছে।
দূর্ঘটনার খবরটি নিশ্চিত করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন জানান, থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code