শিরোনাম
সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল বড়লেখায় ইসলামী যুব মজলিসের যুব সমাবেশ অনুষ্ঠিত আদ্রা উত্তর ইউপি নির্বাচনে শহিদুল ইসলাম ভূঁইয়াকে চেয়ারম্যান পদে দেখতে চান বিএনপির নেতাকর্মীরা স্বাস্থ্যসেবায় ছাতকের শ্রেষ্ঠত্ব,সেরাদের কাতারে শ্রীমঙ্গল জগন্নাথপুরে জাকজমকপূর্ণ আয়োজনে প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার। হাফিজ মাছুম আহমদ দুধরচকী জৈন্তাপুরে বিজিবির কনভয়ের সামনে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে নিহত উখিয়ায় সিএনজিতে ৭২ বোতল বিয়ারসহ যুবক আটক উখিয়ায় অপহরণের পর নির্যাতন,এপিবিএনের অভিযানে উদ্ধার কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবলে চাচার হাতে প্রাণ হারালেন মেহেরাব।

Coder Boss / ৭৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

Manual3 Ad Code

সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার):

সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবলে আপন চাচার ছুরির আঘাতে ভাতিজার মৃত্যু । ঘটনাটি ঘটেছে (২৩ ডিসেম্বর) বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চক-সুকচর গ্রামে। জানা যায়,বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের চক-সুকচর গ্রামের খালেদ আখঞ্জী ও মুন্না আখঞ্জীর মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ এবং পারিবারিক কলহ বিবাদ চলছিলো।

বৃহস্পতিবার(২৩ ডিসেম্বর) সকালেও ছোট ভাই মুন্নার স্ত্রীর সাথে বড় ভাই খালেদ আখঞ্জীর ঝগড়াঝাটি হয়। এ ঘটনারই জের ধরে রাত প্রায় ৮ টার দিকে মুন্না আখঞ্জীর ছেলে মেহেরাব আল হক ফারিয়াম (২৫) কে চাচা খালেদ আখঞ্জী (৫৫) ধারালো ছুরি দিয়ে ফারিয়ামের পেটের বামদিকে আঘাত করলে প্রচন্ড রক্তক্ষরণ শুরু হয় ও তার সাথে পেটের ভিতরের সবকিছু বেরিয়ে আসার উপক্রম হয়।

Manual6 Ad Code

এসময় ঘটনাস্থল থেকে পরিবার ও আশপাশের লোকজন মেহেরাবকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফারহানা খানম মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খান এবং একদল পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মৃতের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন।

Manual8 Ad Code

এ ব্যাপারে ডাক্তার ফারহানা খানমের সাথে আবারও কথা বললে মেহেরাব আল হক ফারিয়াম এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং পরে বাহুবল থানা পুলিশ আনুমানিক রাত ১০ টার দিকে মেহেরাব এর লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code