শিরোনাম
জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন জগন্নাথপুরে দুপক্ষের গোলাগুলি: থানায় মামলা, গ্রেপ্তার নেই কেউ, আহত হেকিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন ছাতকের রুহি মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি। হাফিজ মাছুম আহমদ দুধরচকী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জানুয়ারি থেকেই শ্যুটিং ফ্লোরে ফিরছে “ফেলুদা”।

Coder Boss / ৭৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

Manual1 Ad Code

সিলেট বিনোদন ডেস্ক:

Manual8 Ad Code

প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র।১৯৬৫ সালের ডিসেম্বর মাসের সন্দেশ পত্রিকায় ফেলুদা সিরিজের প্রথম গল্প ফেলুদার গোয়েন্দাগিরির প্রথমভাগ প্রকাশিত হয়,যা পরের আরো দুইটি সংখ্যার মাধ্যমে শেষ হয়। ১৯৬৫ থেকে ১৯৯৭ পর্যন্ত এই সিরিজের মোট ৩৫টি সম্পূর্ণ ও চারটি অসম্পূর্ণ গল্প ও উপন্যাস প্রকাশিত হয়েছে।
ফেলুদার চরিত্র নির্মাণে সত্যজিৎ রায় তার ছোটবেলায় পড়া শার্লক হোমস এর গোয়েন্দা গল্পের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তাই ফেলুদার চরিত্রের সাথে অনেক জায়গায় আমরা হোমসের আর ফেলুদার ভাই ও সহকারী তোপসের সাথে হোমসের সহকারী ওয়াটসনের মিল পাই। নিজের লেখা অধিকাংশ গল্পের বইয়ের মতই ফেলুদার বইতেও সত্যজিৎ রায় নিজেই প্রচ্ছদ ও অলংকরণ করতেন। সত্যজিৎ রায় ফেলুদার সোনার কেল্লা ও জয় বাবা ফেলুনাথ উপন্যাসদুটিকে চলচ্চিত্রায়িত করেন।
এখন পর্যন্ত ফেলুদার এগারোটি কাহিনী চলচ্চিত্রে রূপায়িত হয়েছে।

এই জনপ্রিয় ফেলুদা সিরিজ ঘিরে আইনি লড়াইয়ে আপাতত এগিয়ে রইল ভারতের এসভিএফ। ‘ফেলুদা’কে নিয়ে এস.কে মুভিজ ওরফে অশোক ধানুকা এবং জি এন্টারটেনমেন্টের সঙ্গে আইনি বিবাদে জড়িয়ে পড়েছিল প্রযোজনা সংস্থা। সেই বিবাদের জের গড়িয়েছিল আলিপুর আদালত পর্যন্ত। দু’পক্ষেরই দাবি ছিল,সত্যজিৎ রায়ের গোয়েন্দা শুধুই তাদের! দু’পক্ষই ফেলু মিত্তিরকে নিয়ে সিরিজ বানাতে চায়। কিন্তু গল্পের স্বত্ব এসভিএফ পাওয়ায় আদালত ফেলুদা নিয়ে ছবি করতে এস.কে মুভিজের উপর স্থগিতাদেশ দিয়েছে । অর্থাৎ,আপাতত ফেলুদাকে নিয়ে যে কোনও মাধ্যমে কোনও কাজ করতে পারবে না প্রযোজক অশোক ধানুকার সংস্থা। এসভিএফ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে,পূর্ব ঘোষণা অনুযায়ী জানুয়ারিতেই শ্যুটিং ফ্লোরে ফিরছে ফেলুদা। ফেরাচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়। সিরিজে মগজাস্ত্রের খেল দেখাবেন টোটা রায়চৌধুরী। যদিও গোয়েন্দার দুই সহকারী তোপসে এবং জটায়ু চরিত্রে কারা,তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ সংস্থাটি।

এসভিএফ আরও জানিয়েছে, গত বছরই তারা ফেলুদা সিরিজ তৈরির কথা ঘোষণা করে। গল্পের স্বত্বও তারা নিয়ে রেখেছিল। এসকে মুভিজ নাকি ঘোষণা করে,তারাও ফেলুদাকে নিয়ে সিরিজ বানাতে চলেছে জি-র ওটিটি প্ল্যাটফর্মের জন্য।
ঘটনা জানার পরেই আইনি পথে হাঁটে প্রথম সারির প্রযোজনা সংস্থা। আলিপুর বাণিজ্যিক আদালতের দ্বারস্থ হন শ্রীকান্ত মোহতা। কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনে প্রযোজক অশোক ধানুকা এবং জি এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে এসভিএফ। শনিবার(২৫ ডিসেম্বর) জানা গিয়েছে,ওই সংস্থার জারি করা নিষেধাজ্ঞা বহাল রেখেছে আদালত। স্থগিতাদেশ অনুযায়ী,আপাতত এসভিএফ ছাড়া অন্য কোনও প্রযোজনা সংস্থা গোয়েন্দা ফেলুদাকে নিয়ে কোনও কাজ করতে পারবে না।

Manual7 Ad Code

রিপোর্টঃ- সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার)।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code