শিরোনাম
সিলেটে ১৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে

শওকত হাসান / ৩৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

Manual5 Ad Code

তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ-

 

Manual8 Ad Code

তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মানে নকশা পরিবর্তন করে কাজ অনিয়ম করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।

রবিবার (৯জানুয়ারি) সরজমিনে মধ্য তাহিরপুর মুক্তিযোদ্ধা সাদেক আলীর বাড়িতে গিয়ে দেখা যায় ঠিকাদার কিছু মাটি গর্ত করে ইট দিয়ে কিছু কাজ করে রেখেছেন।

Manual6 Ad Code

উজান তাহিরপুর গ্রামের গৃহ প্রাপ্ত মুক্তিযোদ্ধা হামিদ মিয়া, গিয়াস উদ্দিন ও মধ্য তাহিরপুর গ্রামে প্রয়াত মুক্তিযোদ্ধা সাদেক আলীর সন্তান শাওন মিয়া সহ একাধিক মুক্তিযোদ্ধা জানান, ঘর নির্মাণের আসল নকশা না এনে নকল নকশা দিয়ে কাজ শুরু করেছে ঠিকাদার। এই নকল নকশার নিচের অংশ কলো করা কিছু দেখা যায় না। এতে ভবনের নীচে বাদ পরে ভবনের সব কটি পিলার, সিসি, বেইজ এবং বালি ফিলিং।

Manual3 Ad Code

রবিবার এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে মৌখিক ভাবে অভিযোগ করেছেন গৃহ প্রাপ্ত বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার।

অভিযোগকারী মুক্তিযোদ্ধা পরিবার জানান, বিষয়টি তারা প্রথমে বুঝতে পারেন নি। পরবর্তীতে ঠিকাদারের লুকোচুরি করে কাজ কারার বিষয়টি সন্দেহ হলে গৃহ প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের কয়েক জন মিলে সুনামগঞ্জ থেকে তারা একটি নকশা সংগ্রহ করেন। সংগ্রহের পর দেখা যায় ঠিকাদার যে নকশা দিয়ে কাজ করছে সেটির সাথে সংগ্রহকৃত নকশার কোন মিল নেই। তা দেখে সাময়িক ভাবে গৃহ নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য ঠিকাদার দের তারা বলেন। কয়েকদিন হলো কাজ বন্ধ রয়েছে। অভিযোগ রয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকল্প অফিসের সাথে যোগ সুত্র করে শুধু নকশা পরিবর্তন করেই নয় গৃহ নির্মানের সার্বিক কাজে নিম্ন মানের নির্মান সামগ্রী দিয়ে কাজ করছেন।

উপজেলা প্রকল্প অফিস সুত্রে জানা যায়, মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মানের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় তাহিরপুর উপজেলায় প্রাথমিক ভাবে ১২ টি গৃহ নির্মানের উদ্যোগ গ্রহন করে। নভেম্বর মাসে দরপত্র আহবান করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। ১৪ নভেম্বর ২০২১ খ্রিস্টাব্দ তারিখে লটারিতে ১২ টি গৃহ নির্মানের কাজ পায় জে আর এন্টারপ্রাইজ সুনামগঞ্জ। প্রতিটি গৃহের নির্মাণ ব্যয় ধরা হয় ১৩ লক্ষ টাকা। ১২ টি গৃহ নির্মাণে সর্বমোট ব্যয় ১ কোটি ৫৬ লক্ষ টাকা। কাজ পাওয়ার পর ঠিকাদার তাহিরপুর সদরে একসাথে ৬ টি গৃহের কাজ শুরু করেন।

ঠিকাদারী প্রতিষ্ঠান জে আর এন্টারপ্রাইজ এর মালিক রিপন মিয়া বলেন, আমাকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম যে নকশা দিয়েছেন আমি সে নকশা অনুযায়ী কাজ করছি। তিনি আরও জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেছেন বিশ্বম্ভরপুরেও একই ভাবে কাজ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা প্রকৌশল অফিসের এক প্রকৌশলী জানান, ভবনের নীচ অংশ পিলার, বেইজ, সিসি সহ ৬ ফিটের মত কাজ রয়েছে। এ গুলো বাদ দিয়ে কাজ করলে ভবন যে কোন সময় ভেঙ্গে পড়বে।

তাহিরপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ করে দিচ্ছেন। মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মানে নকশা অনুযায়ী সঠিক কাজ করতে হবে।

Manual8 Ad Code

গৃহ প্রাপ্ত মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার উজান তাহিরপুর গ্রামের গিয়াস উদ্দিন বলেন, ঠিকাদার গৃহ নির্মানে নয় ছয় শুরু করেছে। আমাদের উজান তাহিরপুর, মধ্য তাহিরপুর ও সূর্য্যেরগাঁও গ্রামে ৪ টি গৃহ নির্মানে তারা তাদের ইচ্ছে মত নকশা তৈরী করে কাজ করছে। আমরা জানতে পেরে তাদের কাজ বন্ধ রাখার কথা বলছি।

তাহিরপুর উপজেলা ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম এর মোবাইলে একাধিক বার যোগাযোগ করার চেষ্ঠা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি। এমনকি উনার অফিসে গিয়েও কোন খোঁজ পাওয়া যায় নি। অভিযোগ রয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গৃহ নির্মান কাজের দরপত্র আহবানের পর কোটেশনে জনৈক এক ঠিকাদারকে কাজ দিয়ে দেন। পরবর্তীতে তাহিরপুর উপজেলার একাধিক গণ মাধ্যম কর্মীদের তোপের মুখে লটারীর ব্যবস্থা করেন।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির সাংবাদিকদের জানান, নকশার বিষয়টি আমি অবগত নই । নকশা কি নতুন করে প্রনয়ন হলো জানি না। প্রকল্প কর্মকর্তার সাথে বসে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code