শিরোনাম
সিলেটে ১৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরার পাটকেলঘাটায় এক কৃষক খুন

শেখ আবুমুছা / ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

Manual8 Ad Code

সাতক্ষীরা প্রতিনিধিঃ

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার পাটকেলঘাটা থানার খলিশাখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের নিজ বাড়ীর রাস্তার পাশ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

সাতক্ষীরার পাটকেলঘাটায় এক কৃষক খুন
নিহত কৃষকের নাম আরিজুল মোড়ল (৫২)। তিনি কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্কাজ মোড়লের ছেলে।
নিহতের ভাতিজা রিপন মোড়ল জানান, প্রতিবেশী পংকজ শেখ, রবিন শেখ ও বাকের শেখের সাথে দীর্ঘ দিন তাদের ৭২ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমি জায়গা সংক্রান্ত এই বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, খবর পেয়ে আমরা কৃষক আরিজুল মোড়লের মরদেহ উদ্ধার করেছি। তার দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এমনকি মাথায় ভারী কোন বস্তু দিয়ে আঘাত করে থেতলানোর চিহ্নও পাওয়া গেছে। ওসি আরও জানান, ঘটনাটি একটি হত্যা বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি। তার বাড়ির ধারেই রাস্তার পাশে মরদেহটি পড়ে ছিল বলে উল্লেখ করেন তিনি।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য আরিজুল মোড়লের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code