শিরোনাম
সিলেটে ১৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরা কলারোয়া সীমান্তে ১২ লাখ ৬১ হাজার টাকা মূল্যে ৯ কেজি ৭’শ রুপার গহনাসহ এক চোরাকারবারী আটক

শেখ আবুমুছা / ৩৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

Manual7 Ad Code

সাতক্ষীরা প্রতিনিধিঃ

 

Manual2 Ad Code

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা ৯ কেজি ৭০০ গ্রাম রুপার গহনাসহ এক চোকারবারীকে আটক করেছে বিজিবি। বুধবার সকালে উপজেলার রাইটা সীমান্ত থেকে উক্ত রুপার গহনাসহ তাকে আটক করা হয়। জব্দকৃত রুপার গহনা মূল্য ১২ লাখ ৬১ হাজার টাকা।

আটককৃত চোরাকারবারীর নাম শামীম হোসেন (২৮)। তিনি সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার মৃত মহব্বত সরদারের ছেলে।

Manual5 Ad Code

বিজিবি জানায়, চোরাইপথে ভারত থেকে রুপার একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নায়েক শ্রী প্রশান্ত কুমারের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১০ আরবি হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার রাইটা নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত চোরাকারবারীকে আটক করা হয়।

Manual1 Ad Code

এ সময় তার কাছ থেকে ভারতের তৈরী বিভিন্ন ধরনের ৯ কেজি ৭০০ গ্রাম রুপার গহনা জব্দ করা হয়। জব্দকৃত রুপার গহনার বাজার মূল্য ১২ লাখ ৬১ হাজার টাকা।

Manual1 Ad Code

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আল মাহমুদ জানান, সাতক্ষীরা সীমান্ত দিয়ে চোরাইপথে নিয়ে আসা এ রুপার গহনা ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি আরো জানান, আটককৃত চোরাকারবারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে কলারোয়া থানায় সোপর্দ এবং জব্দকৃত রুপার গহনা গুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code