শিরোনাম
সিলেটে ১৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ছাতক শহরে চুরি বৃদ্ধি

নাজমা খান,আরজু / ৫৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

Manual4 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual8 Ad Code

ছাতক শহরে চুরি বৃদ্ধি পেয়েছে। রাতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল আরো জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন এখানের সচেতন মহল। কর্মব্যস্ত লোকজন রাতে একটু আরাম করে ঘুমাবেন তা আর হয়না চুরের কারনে। দিনে জানালা বা দরজা খোলা থাকলে নিমিষে উদাও হয়ে যায় মোবাইল ফোন, মানিব্যাগ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোকজন জানান, চুরির সাথে পাল্লা দিয়ে বাড়ছে এখানে মাদকের বিস্তার। থানা পুলিশের অভিযানে মাদক বিক্রেতারা ধরা পড়লেও থেমে নেই তাদের ব্যবসা। পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ বাগবাড়ি এলাকায় প্রায় রাতেই ঘটছে চুরির ঘটনা। ওই কারনে লোকজনকে আতংকে রাত কাটাতে হয়। অনেকেই নিজ ঘরে নির্ঘুম রাত কাটাচ্ছেন চুরির ভয়ে। গত ২১ জানুয়ারি দক্ষিণ বাগবাড়ি এলাকার বাসিন্দা সরকারি চাকুরীজীবি আবুল বাশারের বাসায় ঘটে চুরির ঘটনা। তিনি জানান, বাসার ভেতর থেকে স্টিলের মই, জানালার গ্রীল, স্টীলের আসবাবপত্র সহ অনেক মালামাল চুরি হয়েছে। একই রাতে লাফার্জ ফেরী ঘাটে লাফার্জ-হোলসিম কোম্পানির তিনটি স্টীলের পিলার মাটি খুঁড়ে চোরেরা নিয়ে যায়। লাফার্জ-হোলসিম কোম্পানির সন্দীপ দাস গুপ্ত নামে এক কর্মকর্তা জানান, বিষয়টি কোম্পানি কর্তৃপক্ষ অবগত আছেন। এ ছাড়াও শহরের বাগবাড়ি এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, বাগবাড়ি গ্রামের ভেতরের গলি, কানাখালি, ইটখলা, দক্ষিণ বাগবাড়ি ও লাফার্জ-হোলসিম ফেরীঘাট এলাকায় রাতে পুলিশি টহল জোরদার করা হলে চুরি অনেকটা হ্রাস পাবে। এ ব্যাপারে এলাকার লোকজন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code