শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় ২০ মাস পর যেভাবে উদ্ধার হলেন উধাও হওয়া নারী

Coder Boss / ৪৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

Manual1 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরাঃ

সাতক্ষীরায় হত্যা-গুম বা পাচারের অভিযোগে করা মামলার রহস্য উন্মোচন করল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে মামলার ভুক্তভোগীকে উদ্ধার করেছে পিবিআই। দীর্ঘ এক বছর আট মাস পর জট খুলল সাতক্ষীরার চাঞ্চল্যকর এ ঘটনাটির।

Manual5 Ad Code

দুপুর ২টায় সাতক্ষীরা পিবিআই কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মীর মো. শাফিন মাহমুদ জানান, এক বছর আট মাস আগে হঠাৎ নিখোঁজ হন সাতক্ষীরা সদরের পশ্চিম পলাশপোল এলাকার হামিজউদ্দীনের মেয়ে শারমিন সুলতানা (২৮)। এ ঘটনায় ২০২০ সালের ২৩ আগস্ট সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে শারমিনের শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে অভিযোগ করেন তার বাবা। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

Manual8 Ad Code

তিনি আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান ভুক্তভোগীকে উদ্ধার করে আদালতে থানায় মামলা করার জন্য আবেদন করেন। পরে আদালত থানায় নথিভুক্ত করতে নির্দেশ দেন। থানায় মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই অপর্ণা বিশ্বাস ঘটনার রহস্য উদঘাটনে ব্যর্থ হলে পুলিশ হেডকোয়ার্টার্স পিবিআই সাতক্ষীরাকে মামলাটি তদন্তের নির্দেশ দেয়।

Manual4 Ad Code

অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুক্তভোগী শারমিন সুলতানাকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় তার সঙ্গে কাউকে পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে শারমিন সুলতানার স্বামী শহরের ইটাগাছা এলাকার হাবিবুর রহমান বলেন, সাড়ে তিন বছরের ছেলেকে রেখে হঠাৎ বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে উধাও হয়ে যায় আমার স্ত্রী। শ্বশুর আমার বিরুদ্ধে হত্যা, গুম, অপহরণ, পাচার এসব অভিযোগ তুলে মামলা করেন। আমি প্রথম থেকেই বলে আসছিলাম আমি কিছু করিনি। অবশেষে আমার কথার সত্যতা পেয়েছে পিবিআই।

তিনি আরও বলেন, আমি একেবারেই নিঃস্ব হয়ে গেছি। ১০ লাখ টাকা খরচ হয়ে গেছে। পরিবারের পাঁচজন মিথ্যা মামলা নিয়ে এতদিন চলছি। এখন সত্য উদঘাটন হয়েছে। এই হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়ার জন্য মামলার বাদী ও তাদের পরিবারের সদস্যদের শাস্তির দাবি করছি।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code