শিরোনাম
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চরজব্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতা চলছেই

Coder Boss / ৪০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

Manual5 Ad Code

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

গত ১০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হলো নোয়াখালী সুবর্ণচর উপজেলার ১নং চরজব্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন, নির্বাচনে হেরে যান চেয়ারম্যান প্রার্থী তরিকুল ইসলাম (নৌকা প্রতিক)। বিপুল ভোটে বিজয়ী হোন এডভোকেট ওমর ফারুক (আনারস) এরপরই ইউনিয়নের বিভিন্ন স্থানে আনারস প্রতিকের সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালান নৌকা প্রতিকের সমর্থকরা।

Manual8 Ad Code

এর আগে গত শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চর হাসান ভূঁইয়ারহাট বাজারে চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুকের মোটরসাইকেল শোডাউনে হামলা চালান নৌকা সমর্থকরা, এসময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে এডভোকেট ওমর ফারুকের গাড়ি বহরে হামলা চালান তারা। এতে ১২ জন আহত হন। ভাঙচুর করা হয় ২০টি মোটরসাইকেল। সহিংসতা থামাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual3 Ad Code

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) চরজব্বর ইউনিয়নে চররশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোঃ রাসেল নামের এক মাইক্রো চালককে মারধর ও তার মাইক্রো ভাংচুরের অভিযোগ উঠেছে নৌকা সমর্থকদের বিরুদ্ধে।

মোঃ রাসেল জানান, আমি সকাল বেলা সোনাপুর থেকে যাত্রী নিয়ে চরজব্বর ইউনিয়নের চররশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে শাহ আলম,শাহ আলমের বাবা,শাহ আলমের বোন,আরো ৫/৬ জন সন্ত্রাসী লোহার রড, দেশীয় অস্ত্র নিয়ে আমার গাড়িতে হামলা করে, আমাকে মারধর করে আমার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যায়, আমার অপরাধ আমি আনারস প্রতিকের প্রার্থী এডভোকেট ওমর ফারুক এর ভোট করছি, এঘটনা চেয়ারম্যান ও মেম্বারকে জানাইছি, এবং মামলা করার জন্য থানায় যাবো।

Manual2 Ad Code

এঘটনায় অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। এই নিউজ লেখার আগ পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে চরজব্বার থানায় মামলার প্রস্তুতি চলছে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code