শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নোয়াখালীতে হত্যার হুমকি দিয়ে চাঁদা আদায়ের ঘটনায় গ্রেফতার -১

Coder Boss / ৩৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

Manual5 Ad Code

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

 

Manual8 Ad Code

নোয়াখালী পৌরসভার অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে আবদুল্লাহ আল মামুন আলিফ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আজ সোমবার সকালে আলিফকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, তিনি পেশায় একজন চাঁদাবাজ।
গ্রেপ্তার হওয়া আবদুল্লাহ আল মামুন আলিফ নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জয়কৃষ্ণপুর এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।
র‍্যাব জানায়, গত ৮ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে নোয়াখালী পৌর এলাকার বাসিন্দা আ. ন. ম মিজানুর রহমানকে (৪৪) মোবাইলে কাদির হানিফ ইউনিয়নের মিজান মুহুরির বাড়ির পশ্চিম পাশে আসতে বলে। বিকেল ৩টার দিকে মিজানুর রহমান ওই স্থানে গেলে আলিফসহ আরও ৩ / ৪ জন তাঁকে আটক করে অস্ত্রের ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দিলে তাঁকে মেরে ফেলার এবং তাঁর পরিবারকে নাজেহাল করার হুমকি দেয়। তাদের হুমকিতে বিকাশের মাধ্যমে ২০ হাজার ১৫০ টাকা পাঠিয়ে দেন মিজানুর। পরবর্তীতে আলিফ বাকি ৪০ হাজার টাকা ক্যাশ নিয়ে যেখানে দেখা হয়েছে সেই স্থানে যেতে চাপ প্রয়োগ করে মিজানুর রহমান কে। এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে রোববার রাতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি বিশেষ অভিযানকারী দল তথ্য প্রযুক্তির সহায়তায় মাইজদী মেইন রোডের অনন্তপুর রাস্তার মাথায় অভিযান চালিয়ে আবদুল্লাহ আল মামুন আলিফকে একটি মোবাইলসহ গ্রেপ্তার করে।
র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অভিযোগকারী আ. ন. ম মিজানুর রহমান সুধারাম মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। থানা থেকে পরবর্তীতে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code