শিরোনাম
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে?
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আন্তর্জাতিক নদী কৃত্য দিবসে নদনদী রক্ষায় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

Coder Boss / ৬৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

Manual6 Ad Code

রাজা মিয়া রাজ:

Manual4 Ad Code

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথের দখলে-দুষণে বিপন্নপ্রায় বাসিয়া ও মাকুন্দাসহ সকল নদী-হাওর অবৈধ দখলমুক্ত করে সেগুলোকে বাঁচানোর আহ্বান জানিয়ে নাগরিক কর্মসূচি পালন করা হয়েছে।

Manual2 Ad Code

আজ সোমবার (১৪ মার্চ) দুপুরে বিশ্বনাথ পৌরশহরের বাসিয়া ব্রিজের উপর ‘বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ’, ‘বাঁচাও হাওর আন্দোলন’ ও ‘সচেতন বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে এই নাগরিক কর্মসূচি পালিত হয়।

Manual1 Ad Code

বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহ্বায়ক ফজল খানের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক সাংবাদিক রাজা মিয়ার সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ। বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্বনাথের ঐতিহ্যবাহী বাসিয়া ও মাকুন্দা নদী খননের নামে শুধুমাত্র ঘাস ছেটে প্রকারান্তরে ওই দুটি নদীকে ভরাটই করা হচ্ছে। অনতিবিলম্বে বাসিয়া ও মাকুন্দা নদীর পাড়ে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এবং নদীতে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে সঠিক মাপে খনন কাজ সম্পন্ন করে নদীগুলোর নাব্যতা ফিরিয়ে দিতে হবে। বন্ধ করতে হবে খননের নামে তামাশা-লুটপাট। বাঁচাতে হবে বাসিয়া-মাকুন্দাসহ বিশ্বনাথের সকল নদী-হাওর ও খালবিল।’

নাগরিক কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নতুন হাবড়া বাজার দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা খন্দকার মুজিবুর রহমান, উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক এসপি সেবু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মহব্বত আলী জাহান, সিলেট লেখক ফোরামের সভাপতি নাজমুল ইসলাম মকবুল, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মিনু, বিএনপি নেতা তজম্মুল আলী প্রমুখ।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code