শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নিজের বসতভিটার দখল চাইতে গিয়ে সমাজচ্যুত এমসি কলেজের শিক্ষক প্রনব

Coder Boss / ৬১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২

Manual5 Ad Code

সিলেট নিউজ ডেস্কঃ

সিলেটে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের ৩৬তম বিসিএস এর শিক্ষা ক্যাডার কর্মকর্তা প্রনব তালুকদার নিজের বসতভিটার দখল চাইতে গিয়ে সমাজচ্যুত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সূত্রে জানা যায়, এই কর্মকর্তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার রৌয়াইল গ্রামে। সম্প্রতি বসতভিটার জায়গা নিয়ে প্রতিবেশী বাচ্চু তালুকদার, সুমন তালুকদারসহ কয়েক পরিবারের সাথে কথা কাটাকাটি হয়। সিএস নকশা অনুসারে এই কর্মকর্তার গ্রামের বাড়ির পরিমাণ ১৮ শতক, বিআরএস নকশা অনুসারে ১৫ শতক এবং বাস্তবে দখলে রয়েছে ১৩ শতক। বাকি ২ শতক জায়গা প্রতিবেশী ঐ পরিবারগুলোর দখলে রয়েছে। দখলকৃত জায়গা ফেরত পাওয়ার জন্য প্রনব তালুকদার বাড়ির কাগজপত্র সংগ্রহ করে আমীন এনে গত ১৫ মার্চ গ্রামের সালিসে সমাধান করতে চেয়েছিলেন।

গ্রাম্য সালিসে সমাধান করতে গিয়ে দেখা যায়, প্রনব তালুকদারসহ কয়েকটি পরিবারের বাড়ির সামনের চলাচলের খাস জায়গা প্রতিবেশীদের নামে চলে গেছে (বিআরএস জরিপ অনুসারে)। বসতভিটার দখলকৃত ২ শতক জায়গা ফেরত চাওয়ায় প্রতিপক্ষ লোকজন তাদের দখলকৃত খাস জায়গার ওপর দিয়ে প্রনব তালুকদারকে বাড়ি থেকে বের হতে বাঁধা দেয়। শেষে গ্রাম্য সালিসে সামান্য কিছু জায়গা ফেরত দিয়ে বাড়ি থেকে চলাচলের সুবিধা দেওয়ার শর্তে একধরনের সমাধান করা হয়।

Manual4 Ad Code

প্রনব তালুকদার বাড়ির সামনের খাস জায়গা গ্রামবাসীর স্বার্থে ফেরত পাওয়ার জন্য খালিয়াজুরী উপজেলা ভূমি অফিসে আবেদন করেছেন জেনে প্রতিপক্ষরা অসন্তুষ্ট হয়। গ্রামের চারপাশের অধিকাংশ খাস জায়গাও প্রতিপক্ষ লোকজনের নামে চলে গেছে। আর্থিকভাবে সচ্ছল হওয়ায় এসব খাসজমি প্রতিপক্ষ লোকদের পাওয়ার কথা নয়।

Manual1 Ad Code

প্রতিবেশী সুমন তালুকদার শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে সে ৩১তম বিসিএস এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে কর্মরত আছেন ঢাকার তিতুমীর কলেজে। গ্রামের সালিসে মাতব্বরগণ (নিতেশ তালুকদার, রঞ্জিত সরকারসহ কয়েকজন) সুমন তালুকদারের কথামতো উক্ত সালিসের রায় তৈরি করে। খোঁজ নিয়ে জানা যায় সুমন তালুকদার রৌয়াইল ও পাশ্ববর্তী কাদিরপুর গ্রামের মধ্যে বিভিন্ন ঝামেলা লাগিয়ে রাখেন ।

Manual2 Ad Code

উল্লেখ্য যে, গত ইউপি নির্বাচনে দুই গ্রামের ইউপি সদস্য নির্বাচিত হয় কাদিরপুর থেকে (ভোলা সরকার)। একজন জনপ্রতিনিধি হিসেবে প্রনব তালুকদার ভোলা সরকারকেও মিটিংয়ে ডেকেছিলেন। সালিসে এই ইউপি সদস্যের উপস্থিতি নিয়েও প্রতিবেশী সুমন তালুকদারসহ রৌয়াইল গ্রামের কয়েকজন মাতব্বর প্রনব তালুকদারের ওপর ক্ষিপ্ত। অথচ একজন জনপ্রতিনিধি হিসেবে তার অধিকার রয়েছে এমন সালিসে অংশ নেওয়ার।

খোঁজ নিয়ে জানা যায়, কিছু হলেই সুমন তালুকদার এক গ্রামকে দিয়ে আরেক গ্রামের বিরুদ্ধে / এক গ্রুপকে দিয়ে আরেক গ্রুপের বিরুদ্ধে মামলা করান। তারপর তার ব্যাচের পুলিশ ক্যাডারদের দিয়ে থানায় কল করিয়ে মামলা থেকে কিছু নাম কাটান, বাদি-বিবাদি উভয়ের পক্ষ থেকে টাকা খান। উক্ত এলাকার এমপির (জনাব রেবেকা মমিন, মদন-মোহনগঞ্জ- খালিয়াজুরী) বাসায় সুমন তালুকদারের যাতায়াত রয়েছে বলে শোনা যায়। এই পরিচয়ে এলাকায় এসে নিজেকে নেতা পরিচয় দেন, দাম্ভিক কথাবার্তা বলেন।

Manual3 Ad Code

প্রনব তালুকদার বলেন, আমি বসতভিটার দখলকৃত জায়গা ফেরত চাওয়ায়, সালিসে ভোলা সরকারকে ডাকায় ও দখলকৃত খাস জায়গা নিয়ে উপজেলা ভূমি অফিসে আবেদন করায় সুমন তালুকদার গং গত ১৬/০৩/২০২২ তারিখে গ্রাম্য মাতব্বরদের দিয়ে মিটিং করিয়ে আমার পরিবারকে সমাজচ্যুত করেন। এতে প্রনব আমিসহ আমার পরিবার সামাজিকভাবে হুমকিতে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code