শিরোনাম
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল দোয়ারাবাজারে কমিউনিটি সেফটি ফোকাল মেলা-২০২৬ অনুষ্ঠিত সরকারের বাজেট বনাম গৃহহীন, ভূমিহীন, ভাসমান তাদেরও গুনতে হবে বছরে বিশ হাজার টাকার বেশি জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যানে প্রার্থী হতে চান হাফিজ মাছুম আহমদ দুধরচকী
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চুয়াডাঙ্গায় কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ৩য় দিনের ইভেন্ট সম্পন্ন।

Satyajit Das / ৬৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

Manual4 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:

Manual5 Ad Code

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) নিয়োগ পরীক্ষা-২০২২ উপলক্ষ্যে ২৪ মার্চ ২০২২ইং রোজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২২ এর তৃতীয় দিন অর্থাৎ ২৪ মার্চ বৃহস্পতিবার Physical Endurance টেস্ট (PET) এর ৫ম ইভেন্ট (১৬০০ মিটার দৌড়); ৬ষ্ঠ ইভেন্ট (ড্র্যাগিং (এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১৫০ পাউন্ড ওজনের টায়ার নির্দিষ্ট সময়ে ৩০ ফুট দূরত্ব অতিক্রম করতে হবে এবং নারী প্রার্থীদের ১১০ পাউন্ড ওজনের টায়ার নির্দিষ্ট সময়ে ২০ ফুট দূরত্ব অতিক্রম করতে হবে); ৭ম ইভেন্ট রোপ ক্লাইম্বিং (এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১২ ফুট এবং নারী প্রার্থীদের ০৮ ফুট রোপ ক্লাইম্বিং করতে হবে)। তৃতীয় দিনের ফিল্ডটেস্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তীতে লিখিত পরীক্ষায় যোগ্য বলে বিবেচিত হবে।

তৃতীয় দিনের Physical Endurance টেস্ট (PET) কার্যক্রম শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জনাব মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা পুলিশ সুপার, চুয়াডাঙ্গা ও নিয়োগ বোর্ডের সন্মানিত চেয়ারম্যান কনস্টেবল পদে চাকুরি প্রত্যাশিদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক ব্রিফ করেন। পুলিশ সুপার মহোদয় বলেন, কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যে সকল পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভাল করবে শুধুমাত্র তারাই কনস্টেবল পদে নিয়োগ পাবেন। তিনি আরো বলেন, যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবেন তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগ প্রাপ্ত হবে বিধায় তারা এবং তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে, এ বিষয়ে সর্তক থাকার জন্য পরামর্শ প্রদান করেন।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স(ঢাকা) হতে মনোনীত পুলিশ সুপার জনাব মোঃ মাহবুব উজ জামান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (হেলথ সার্ভিসেস) জনাব মোঃ সোহরোয়ার্দী হোসেন। নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মেহেরপুর, জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ঝিনাইদহ, মেডিকেল অফিসার, চুয়াডাঙ্গা।

Manual8 Ad Code

 

তথ্যসুত্রঃ চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code