শিরোনাম
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরার শ্যামনগরে স্কুলের দোতলা থেকে পড়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

Coder Boss / ৬০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

Manual7 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরাঃ

Manual2 Ad Code

গনটিকা নেওয়ার এক ঘন্টা পর মায়ের হাত ফসকে স্কুলের দোতলা থেকে পড়ে গিয়ে প্রান হারালেন প্রতিবন্ধী নারী আঞ্জুয়ারা বেগম(৩৫)। মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর এলাকার বনশ্রী মাধ্যমিক বিদ্যালয়ে।

নিহত আঞ্জুয়ারা হরিনগর গ্রামের আবুজার মোড়ল ও চায়না বেগমের মেয়ে। তিনি ছিলেন প্রতিবন্ধী ও মৃগী রোগগ্রস্থ। বনশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম জানান, তার বিদ্যালয়ের নির্মানাধীন ৫ তলা ভবনের দোতলায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গনটীকা দানের ব্যবস্থা করা হয়। এই টীকা নিতে বিপুল সংখ্যক নারী পুরুষ সেখানে হাজির হন।
তিনি জানান, বেলা সোয়া ১১টার দিকে হঠাত জানতে পারি আঞ্জুয়ারা বেগম নামের প্রতিবন্ধী মেয়েটি তার মা চায়না বেগমের হাত ফস্কে নিচে পড়ে গেছে। এর এক ঘন্টা আগে মা ও মেয়ে টীকা নিয়ে ভবনের দোতলায় একটি বেঞ্চের ওপর বসে ছিলেন। তাদের পাড়ার লোকজনের সঙ্গে একসাথে বাড়ি যাবার লক্ষ্যে সেখানে অপেক্ষা করছিলেন।
প্রধান শিক্ষক জানান, হাত ফস্কে পড়ে যাওয়ার পরপরই আমি সহ বিদ্যালয়ের শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা সেখানে ছুটে যাই। রক্তাক্ত অবস্থায় দেখে তাকে দ্রæত গাড়িতে নিয়ে শ্যামনগর হাসপাতালের দিকে পাঠিয়ে দেওয়া হয়। পথিমধ্যে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারটি খুব গরীব। তার দাফনকাজে আমরা সহায়তা করবো। শ্যামনগর থানা পুলিশ এ ঘটনা জানতে পেরেছে বলে জানিয়েছে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code