শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জাফলংয়ের ডাউকি নদী থেকে ভারতীয় এক নাগরিকের মরদেহ উদ্ধার

Coder Boss / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

Manual3 Ad Code

সিলেট প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাটে জাফলংয়ের ডাউকি নদী থেকে ভারতীয় এক নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে নদীর বল্লাঘাট এলাকা থেকে গোয়াইনঘাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

মৃত ব্যক্তি ভারতের মেঘালয় রাজ্যের লংকেরেট এলাকার এসলোংরাংয়ের ছেলে লেস্টারসন পথাও (৩৫)। তিনি পেশায় একজন ট্রাক চালক ছিলেন।

Manual2 Ad Code

থানা পুলিশ সূত্র জানায়, ডাউকি নদীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে গোয়াইনঘাট থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে বিজিবি’র সহায়তায় ভারতের ইস্ট জৈন্তা হিলসের ডাউকি থানা-পুলিশ এবং বিএসএফ সদস্যদের কাছে তা হস্তান্তর করা হয়।

এ সময় বাংলাদেশের পক্ষে ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব জোনের ইনচার্জ মো. রতন শেখ, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) ওমর ফারুক মোড়ল, ফায়ার সার্ভিস জৈন্তাপুরের ইনচার্জ বায়েজিদ বোস্তামি, বিজিবি’র সংগ্রাম সীমান্ত ফাড়ির ক্যাম্প কমান্ডার হাবিলদার আকমল হোসেন, ভারতের পক্ষে ইস্ট জৈন্তা হিলসের ডাউকি থানা পুলিশের কর্মকর্তা উইলফ্রেড জালা, বিএসএফ’র ডাউকি ক্যম্প কমান্ডার ইন্সপেক্টর রাজ কুমার, ভারতীয় ফায়ার সার্ভিস ও রেসকিউটিম’র ইনচার্জ আর এল ডানলাসহ উভয় দেশের স্থানীয় পুলিশ, ফায়ার সার্ভিস, বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) ওমর ফারুক মোড়ল বলেন, চলতি মাসের ১৪ এপ্রিল সড়ক দুর্ঘটনায় পানিতে তলিয়ে নিখোঁজ হন লেস্টারসন পথাও। মৃত ব্যক্তির বড় ভাই তিদার পাথাও তার পরিচয় শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে মরদেহটি ভারতীয় পুলিশ এবং বিএসএফ সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code