শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাস্তা বন্ধ দুর্ভোগে ১১ পরিবার

Coder Boss / ৪৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

Manual6 Ad Code

জুুড়ী প্রতিনিধিঃ

Manual7 Ad Code

মৌলভীবাজার জেলার
বড়লেখায় দুইপক্ষের চলাচলের যৌথ রাস্তা হঠাৎ প্রতিহিংসাবশত একপক্ষ বাঁশের বেড়ায় বন্ধ করে দেয়ায় দুর্ভোগে পড়েছে ১১ পরিবারের শতাধিক সদস্য। প্রায় এক বছর ধরে ভুক্তভোগীরা কৃষিক্ষেত মাড়িয়ে যাতায়াত করছেন।

Manual8 Ad Code

সোমবার ভুক্তভোগীরা এব্যাপারে রাস্তা বন্ধকারী লাল মিয়া ও তেরা মিয়ার বিরুদ্ধে স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পেনাগুল গ্রামের মাছুম আহমদ, তারেক আহমদের বাবা-চাচারা রিয়াজ উদ্দিন ও নুর উদ্দিন বসতবাড়িতে যাতায়াতের সুবিধার্থে মকরিম আলীর নিকট থেকে ৮ শতাংশ ভুমি ক্রয় করেন। এই ভুমির ওপর দিয়ে প্রায় ৪০ বছর ধরে রিয়াজ উদ্দিন ও নুর উদ্দিনের পরিবারের লোকজন এবং বিক্রেতা মকরিম আলীর পরিবারের লোকজন যৌথভাবে যাতায়াত করছেন। প্রায় ১ বছর আগে হঠাৎ মকরিম আলীর ছেলে লাল মিয়া ও তেরা মিয়া যৌথ রাস্তার একাংশে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন। এতে ১১ পরিবারের শতাধিক সদস্য মারাত্মক দুর্ভোগে পড়েছেন। তারা বাধ্য হয়ে কৃষি জমির কাদা, মাটি ও পানি মাড়িয়ে যাতায়াত করছেন।

ভুক্তভোগী তারেক আহমদ ও মাছুম আহমদ জানান, প্রতিহিংসা ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে লাল মিয়া ও তেরা মিয়া তাদের যাতায়াতের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। এতে প্রায় এক বছর ধরে আমরা ১১ পরিবার মারাত্মক অসুবিধা ভোগ করছি। নিরুপায় হয়ে তাদের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। তারা আরো অভিযোগ করেন, আমাদের বাবা-চাচাদের নিকট মকরিম আলীর বিক্রয় করা ৮১ শতাংশ ও ১৪ শতাংশ ভুমির অধিকাংশ ভুমি লাল মিয়া ও তেরা মিয়া বুঝিয়ে দেননি। বিক্রয় করা ভুমিতে তারা অট্টালিকা বানিয়ে দখলে নিয়েছে। ভোগদখল বুঝিয়ে দিতে বললেই হুমকি-ধমকি দেন। প্রায় ১ বছর ধরে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। তারা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় জরিপ মাপ কোন কিছুই মানছে না।
এব্যাপারে লাল মিয়া ও তারা মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Manual8 Ad Code

ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন জানান, কয়েকটি পরিবারের লোকজনের চলাচলের রাস্তা বন্ধের লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযুক্তদের নোটিশ করা হয়েছে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code