শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এলাকায় অস্বস্থিতিশীল ও উত্তেজনাকর পরিবেশ সৃষ্টিকারি ও চাঁদাবাজদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

Coder Boss / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

Manual1 Ad Code

ফজলে রাব্বি,গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর সোনারভিটা গ্রামের সাজু মিয়ার মেয়ে সানজিদা আক্তার সোমা সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. সাগর মিয়ার সাথে প্রেম ঘটিত কারণে এফিডেভিটের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই বিবাহকে কেন্দ্র করে এলাকার সুযোগ সন্ধানী কতিপয় ব্যক্তি বাল্য বিবাহের অপপ্রচার চালিয়ে অস্বস্থিতিশীল ও উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা চালায়। এর প্রতিবাদে

Manual2 Ad Code

শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মেয়ের মামা মকসুদার রহমান মিলন লিখিত বক্তব্যে উল্লেখ করেন, গত ১০ মার্চ গাইবান্ধা নোটারী পাবলিক কার্যালয়ে ছেলে-মেয়ে উভয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ায় সানজিদা আক্তার সোমা ও মো. সাগর মিয়া উপস্থিত হয়ে ৫ লাখ টাকা দেনমহর আনা ধার্য করে এফিডেভিটের মাধ্যমে কাজীর দ্বারা বিবাহ রেজিস্ট্রি করার পর মৌলভী দ্বারা বিবাহ পড়ানো হয়। তারপর ওই গ্রামের সুযোগ সন্ধানী চাঁদাবাজ আজিজার, লুৎফর, জোবেদ আলী, আজিজুল, ওয়াশিম সহ কতিপয় ব্যক্তি তাদের ছেলে-মেয়ের সংসার নষ্ট করার জন্য বিভিন্নভাবে অপপ্রচার ও পায়তারা চালিয়ে চাঁদা দাবি করে। ওই চাদার টাকা না দেয়ায় তারা প্রতিনিয়ত আমাদের পরিবারকে ভয়ভীতি ও প্রাণনাশসহ নানা ধরণের হুমকি প্রদর্শন করে।
ফলে জীবনের নিরাপত্তার জন্য তার ভগ্নিপতি সাজু মিয়া ও বোন আছমা বেগম ছোট শিশু সন্তান নিয়ে আত্মগোপনে যায়। সংবাদ সম্মেলনে উক্ত সন্ত্রাসী চাঁদাবাজ ও দুস্কৃতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। ছেলেমেয়ের পছন্দের কারণে তারা নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সুখে-শান্তিতে সংসার করায় উভয় পরিবারের মধ্যে আত্মীয়তার সুসম্পর্ক বজায় রয়েছে। এই বিবাহকে কেন্দ্র করে কোন তৃতীয় পক্ষ সমাজে শান্তি শৃংখলা বিঘ্নিত করতে না পারে সেজন্য গাইবান্ধা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সংবাদ সম্মেলনে মেয়ের বাবা সাজু মিয়া, মা আছমা বেগম ও তাদের শিশু সন্তান উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code