শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

র‍্যাব-৯ এর অভিযানে সিলেট রেল স্টেশন থেকে একজন আটক

Coder Boss / ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

Manual7 Ad Code

সিলেট প্রতিনিধিঃ

Manual7 Ad Code

সিলেটে কিছুতেই থামছে না ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের অপতৎপরতা। দীর্ঘদিন ধরে সিলেটের মানুষকে জিম্মি করে এই চক্র কালোবাজারে বেশি দামে টিকেট বিক্রি করে যাচ্ছে। মাঝে-মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর হাতে দু-একজন ধরা পড়লেও আড়ালেই রয়ে যায় মূল হোতারা। তাই থামে না এদের দৌরাত্ম্য। বিশেষ করে দুই ঈদ ও বিভিন্ন ছুটিকে কেন্দ্র করে বেড়ে যায় তাদের অপতৎপরতা।

Manual3 Ad Code

তবে এবার সিলেটে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের সদস্যদের ধরতে অভিযানে নেমেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ অভিযানের অংশ হিসেবে শনিবার (২৩ এপ্রিল) বিকেলে দক্ষিণ সুরমা থেকে এ চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার যমুনা সুপার মার্কেটে অভিযান চালিয়ে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের সদস্য মো. জুফেন আহমদকে (২৭) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ট্রেনের অনলাইন টিকেট ২টি, ট্রেনের টিকেটের অনলাইন আবেদন কপি ৩০টি এবং কম্পিউটার, প্রিন্টার ও মোবাইল ইত্যাদি সরঞ্জামাদি জব্দ করে র‍্যাব। জুফেন দক্ষিণ সুরমার বরইকান্দি (কাজিরখলা) এলাকার মৃত আজির মিয়ার ছেলে।

গ্রেফতারের পর তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করেছে র‍্যাব। আজ রবিবার (২৪ এপ্রিল) তাকে আদালতে প্রেরণ করবে পুলিশ।

র‍্যাব জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে সিলেটে অবৈধভাবে ট্রেনের টিকেট জনসাধারণের কাছে দ্বিগুণ অথবা তারও বেশি মূল্যে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। কাউন্টারে টিকিট সংকটের বিষয়টিকে কাজে লাগিয়ে কালোবাজারিরা এমনটি করছে। তারা অনলাইনে ভিন্ন ভিন্ন পরিচয়পত্র (আইডি) ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট সংগ্রহ করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করছে। তাদের কাছে যাত্রীরা জিম্মি।

গ্রেফতারকৃত জুফেনের দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব আরও জানায়, ঈদকে টার্গেট করে এ চক্রের দৌরাত্ম্য আরও বেড়ে যায়। তাই আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সিলেটে এ চক্রের সদস্যরা বেশি সক্রিয় রয়েছে।

সিলেটে ট্রেনের টিকেট কালোবাজারিদের এই দৌরাত্ম্য ও অপতৎপরতা ঠেকাতে অবশেষে মাঠে নেমেছে র‍্যাব-৯। তাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code