শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মহিমাগঞ্জে ইউপি সদস্যকে মারপিট আহত ২

Coder Boss / ৮৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

Manual2 Ad Code

বিএস বিদ্যুৎ,ভ্রাম্যমাণ প্রতিনিধি:

Manual2 Ad Code

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ৭ ওয়ার্ড সদস্যকে পথরোধ করে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি সদস্য মজনু তালুকদার ও তার বড় ভাই আ. মতিন তালুকদার গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে আ. মতিনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার জগদিশপুর গ্রামে পরিকল্পিত এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জগদীশপুর গ্রামের এমদাদুল হক, ওবাইদুল হক, আরিফুল ইসলাম, সোহেল রানা, জমির উদ্দিন, মাহাবুর, জেনারুল, জাফু, শহিদুল, সানোয়ার, আফাজ উদ্দিন, ইউসুফ, রাজু মিয়া, আজাদুল শেখ ও আতিকুরকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন মো. মজনু মিয়া তালুকদার।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সারাদিন মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতরের ১০ কেজি বরাদ্দের চাল বিতরণ শেষে ইউপি সদস্য মজনু তালুকদার বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেয়। পথে অভিযুক্তদের বাড়ির সামনে জগদিশপুরে পৌঁছামাত্র পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধভাবে পথরোধ করে দেশীয় অস্ত্রের সাহায্যে হামলা চালায়। এসময় মজনুকে উদ্ধারে বড় ভাই আ. মতিন ও ভাতিজা এগিয়ে আসলে তাদেরও মারপিট করে রক্তাক্ত ছেলা ও ফোলা জখম করে। স্থানীয়রা আহত মজনু ও মতিনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
আহত মজনু তালুকদার জানান, সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে একই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী আমার প্রতিপক্ষ অতর্কিতভাবে আমার ওপর সংঘবদ্ধ হামলা করে। আমাকে ও আমার বড় ভাইকেেবেধরক মারপিটে রক্তাক্ত জখম করে। নির্বাচনে পরাজিত হওয়ার ক্ষোভে তাদের এমন পেশিশক্তির ব্যবহারে আমি হতভম্ব। আমার বড় ভাই এখন বগুড়া হাসপাতেল মৃত্যু শয্যায়। আমি অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাটি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code