শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটিতে বিবাহিতদের স্হান রয়েছে বলে অভিযোগ

Coder Boss / ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

Manual1 Ad Code

সিলেট প্রতিনিধিঃ

Manual7 Ad Code

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে বিবাহিতরা স্থান পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁদের সংগঠন থেকে বহিষ্কারের দাবি করেছেন ছাত্রলীগের পদবঞ্চিত কর্মীরা।

তাঁরা জানান, ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫-এর গ ধারা অনুযায়ী বিবাহিত ব্যক্তি ছাত্রলীগের কমিটিতে স্থান পাবেন না। গত মঙ্গলবার (২৬ এপ্রিল) সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। ২৯৪ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি করা হয় দীপংকর কান্তি দে এবং সাধারণ সম্পাদক করা হয় আশিকুর রহমান রিপনকে।

Manual4 Ad Code

কমিটি গঠনের পর থেকে পদবঞ্চিত ছাত্রলীগ কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদবঞ্চিত নেতা-কর্মীরা অভিযোগ করেন, নবগঠিত কমিটির উপ ধর্ম বিষয়ক সম্পাদক মির্জা ইসলাম মান্না ও সহ সম্পাদক রায়হান হোসেন দুজনে বিবাহিত। গঠনতন্ত্র না মেনে তাদের কমিটিতে রাখা হয়েছে।

Manual6 Ad Code

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দিরাই পৌরসভার ৯ নং ওয়ার্ডের নতুন বাগবাড়ী গ্রামের মির্জা ইসলাম মান্না ও রায়হান হোসেন সম্পর্কে চাচাতো ভাই। ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সবুজ মিয়ার মেয়েকে প্রায় চার বছর আগে বিয়ে করেন মির্জা ইসলাম। তিনি এক ছেলে সন্তানের জনক।

Manual1 Ad Code

পদবঞ্চিত নেতারা জানান, মির্জা ইসলাম মান্না একজন অছাত্র। তিনি স্কুল কিংবা মাদ্রাসায় কখনো শিক্ষাগ্রহণ করেননি। এছাড়া রায়হান হোসেন প্রায় বছরখানেক পূর্বে পৌর সদরের হারানপুর গ্রামের সনাতন ধর্মাবলম্বী এক মেয়েকে প্রেম করে পালিয়ে বিয়ে করেন। মেয়ের পরিবার মামলা দায়ের করলে রায়হান বেশ কিছুদিন হাজতবাস করে জামিনে মুক্ত হন। বর্তমানে রায়হান হোসেন সস্ত্রীক নিজ বাড়িতেই বসবাস করছেন।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন বলেন, অনেকেই হয়তো তথ্য গোপন করে জীবনবৃত্তান্ত জমা দিয়েছে। আমরা ঈদুল ফিতরের পর বসবো। যাচাইবাছাই করে এ রকম পাওয়া গেলে তাদের অব্যাহতি দেয়া হবে।

জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে বলেন, উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে বিবাহিতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code