শিরোনাম
বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে একদিনে দুটি ট্রেনের ইঞ্জিন বিকল

Coder Boss / ৩১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ মে, ২০২২

Manual2 Ad Code

সিলেট প্রতিনিধিঃ

Manual4 Ad Code

সিলেট বিভাগে একদিনে দুটি ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন এবং সিলেট-ঢাকা রুটে ৩ ঘণ্টার জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

সিলেট রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেন শনিবার (৭ মে) সকাল ছয়টায় সিলেট ও ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী লালমাটিয়া এলাকায় আসামাত্র ট্রেনটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। এতে লালমাটিয়া এলাকায় ট্রেনটি আটকা পড়ে। এ অবস্থায় যাত্রীরা দুর্ভোগের মাঝে পড়েন। অনেকে ট্রেন থেকে নেমে বিকল্প যানবাহনে তাদের গন্তব্যের দিকে যাত্রা করেন।

Manual7 Ad Code

পরে সকাল সাতটার দিকে একটি বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশনে নেয়া হয়। তবে এসময়ের মধ্যে অন্য কোনো ট্রেন চলাচলের শিডিউল না থাকায় রেল যোগাযোগে কোনো বিঘ্ন ঘটেনি।

Manual6 Ad Code

অপরদিকে, মৌলভীবাজারের মনু এলাকায় শনিবার সকাল ১০ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সুরমা মেইলের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পারাবত ট্রেনের ইঞ্জিন পাঠিয়ে সুরমা মেইলকে লাইন থেকে সরিয়ে লংলা স্টেশনে নিয়ে রাখা হয়। এতে ৩ ঘণ্টা পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সিলেট রেল স্টেশনের স্টেশন মাস্টার সজীব কুমার মালাকার সিলেটভিউ-কে বলেন, সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সুরমা মেইল মৌলভীবাজারের মনু এলাকায় আসার পর হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত আরেকটি ট্রেন গিয়ে সুরমা মেইলের যাত্রীদের নিয়ে এসে গন্তব্যে পৌঁছানো হয় এবং পরে পারাবাতের ইঞ্জিন দিয়ে টেনে বিকল ইঞ্জিনটি লংলা স্টেশনে নিয়ে রাখা হয়। দুপুরের মধ্যে সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Manual2 Ad Code

এর আগে সকাল ৬টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার ফেঞ্চুগঞ্জ সড়কের পাশ্ববর্তী লালমাটিয়া এলাকায় উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনও বিকল হয়ে পড়ে। তবে এতে ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি। দ্রুত বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশনে নেয়া হয়। এসময় অন্য কোনো ট্রেন চলাচলের শিডিউল ছিলো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code