শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সুবর্ণচরে সরকারি পুকুর প্রভাবশালী মহলের জবর দখল, এলাবাসীর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আহসান হাবীব / ৪৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২

Manual3 Ad Code

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-

Manual1 Ad Code

 

নোয়াখালী সুবর্ণচরে জোর পূর্বক অবৈধ ভাবে সরকারি পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

গতকাল ২৪ জুন (শুক্রবার) সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর মহিউদ্দিন বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

চরজুবলী ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আখতার হোসেন শাহীন এর নেতৃত্বে বক্তব্য রাখেন, চর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহাগসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।
বক্তারা বলেন, চর মহিউদ্দিন স্কুল সংলগ্ন ৪ টি সরকারি পুকুর সাবেক মেস্বার রায়হানসহ একটি অবৈধ দখলদার বাহিনী দীর্ঘ ১০ বছর ধরে পুকুর গুলো দখল করে খাচ্ছে।
এক সময় এ পুকুর গুলো ছিলো স্কুল এবং মসজিদের আওতায়, পুকুরে মাছ চাষ করে সে টাকা স্কুল এবং মসজিদের উন্নয়নের কাজে লাগতো। কিন্তু ২০১২ সালে রায়হান মেম্বার পুকুর গুলো জোর পূর্বক দখল করে মাছ চাষ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে প্রতিষ্ঠান গুলোর কোন উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে না এবং শিক্ষকদের বেতন ভাতা দিতে হিমশিম খাচ্ছে।

এলাকাবাসী, স্কুল শিক্ষকসহ ছাত্রছাত্রী এবং অভিভাবক মহলের দাবী অতিদ্রুত পুকুর গুলো দখল মুক্ত করে সেটি ইজারা দিয়ে ঐ টাকা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যায় করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

Manual2 Ad Code

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক মেম্বার রায়হান বলেন, আমি অনেক আগে ২ বছরের জন্য ইউনিয়ন পরিষদ থেকে ইজারা নিয়েছি। পরবর্তিতে আর ডাক না দেয়ায় পুকুর গুলো আমি রেখেছি এবং মাছ চাষ করছি। তবে পূনঃরায় যদি ইজারা দেয়া হয় অন্য কেউ পেলে আমি ছেড়ে দিবো।

চরজুবলী ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল্ল্যাহ খসরু বলেন, চর মহিউদ্দিন বাজারের পাশে ১ টি মসজিদ, ১ টি হেফজখানা, ১ টি মাদ্রাসা, ১ টি উচ্চ বিদ্যালয় আছে, প্রতিষ্ঠান গুলো দীর্ঘদিন যাবৎ অবহেলিত, শিক্ষকগন মানবেতর জীবন যাপন করছে, ৩ টি পুকুর প্রতিষ্ঠান গুলোকে ভাগ করে দিলে প্রতিষ্ঠান গুলো উন্নত হবে। এলাকার উন্নয়ন হবে। আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করবো।

Manual6 Ad Code

এসময় মানববন্ধনে শত শত এলাকাবাসী পুকুরগুলোকে অবৈধ দখলদার মুক্ত করে মসজিদ, মাদ্রাসা ও স্কুলের উন্নয়নের জন্য জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code