শিরোনাম
দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কুকুর,বিড়ালদের বাঁচাতে আইনি পরামর্শ এবং করনীয়;-বখতিয়ার হামিদ।

SATYAJIT DAS / ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ জুলাই, ২০২২

Manual8 Ad Code

সত্যজিৎ দাস (স্টাফ রিপোর্টার):

১) যদি এলাকার কেউ এলাকার কুকুর/বিড়াল এর জন্য হুমকি সৃষ্টি করে- সেক্ষেত্রে তাকে উকিল নোটিশ পাঠান। উকিল নোটিশের সাথে হাইকোর্টের রীট এর কপি, “প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইন ১৯২০” এর কপি,সহ কিছু পেপার কাটিং সংযুক্ত করুন। উকিল নোটিশের পরেও ঠিক না হলে নিকটস্থ থানায় জিডি করুন। পুলিশ জিডি নিবে যদি বুঝিয়ে বলতে পারেন।

Manual1 Ad Code

২) যদি কেউ কুকুরকে/বিড়ালকে পেটায়-তাকে আইনের কথা বলুন,না শুনলে জিডি করুন। সুযোগ পেলে পেটানোর সময় তার ছবি তুলে নিন। আগে ছবি তুলুন,পরে কথা!

Manual5 Ad Code

৩) যদি কেউ মেরে ফেলে,সবার আগে মরদেহের ছবি তুলুন। (ঘটনা আপনার সামনে না ঘটলে) যে মেরেছে তার নাম,ঠিকানা জোগাড় করুন। কিছু জবানবন্দীর ভিডিও নিয়ে নিন যারা ঘটনা দেখেছেন। এরপর মরদেহের কাছে নিজের বিশ্বস্ত কাউকে পাহারায় রেখে থানায় যান। এর মাঝেই ফেইসবুক পোস্ট দিয়ে সবাইকে জানান। যিনি মরদেহ পাহারা দিচ্ছেন,তিনি যেন কাউকে বুঝতে না দেন যে মরদেহের গুরুত্ব রয়েছে মামলায়। এরপর থানাকে কনভিন্স করবার পালা। সহজে হবে না হয়তো,কিন্তু নিজের ভাল লিঙ্ক থাকলে,তা ব্যবহার করুন। থানায় আইনের বিষয়টি বলুন। মামলা না নিলেও,প্রথমে জিডির কথা বলবে। তাদের বলুন আপনার সাথে গিয়ে মরদেহ বুঝে নিতে বা তদন্ত সম্পন্ন করতে। মরদেহ না পেলে তারা বিষয়টি হাল্কা করে ফেলবে। মরদেহ রাখতে হবে মাস্ট। দরকার হয় ফ্রিজিং করে প্যাকেট করে ২-৩ দিন রাখুন। এর মাঝে পোস্ট দেখে যদি সংগঠনগুলো একত্রিত হয়,তাহলে তো কথাই নেই। কিন্তু মরদেহ রাখতেই হবে।

৪) বাসার নিচে বা বাইরে কুকুরদের/বিড়ালদের দেখে রাখেন? বাড়িওয়ালা বা অন্যরা বাধা দিচ্ছে? – প্রথমেই কুকুরগুলোর (কুকুরের ক্ষেত্রে) ভ্যাক্সিন দেওয়ান। ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন একটি টোকেন দেয় ভ্যাক্সিনেটেড কুকুরকে,পারলে সেটি সংগ্রহ করুন। নইলে ভ্যাক্সিন দেবার পর চিকিৎসকের কার্ড। এরপর এগুলোর ফটোকপি সহ আপনার বিল্ডিং এসোসিয়েশন বা বাড়িওয়ালাকে কড়াভাবে চিঠি লিখুন (ভাল হয় উকিল নোটিশ দিলে)। সব সময় এসব চিঠির সাথে আইনের কপি,রীট এর কপি সংযুক্ত করুন।

Manual5 Ad Code

মনে রাখবেন,কোনভাবেই কাঁচুমাচু হয়ে পুলিশের কাছে যাবেন না। আপনার আত্মবিশ্বাস এখানে অনেক বড় ভূমিকা রাখবে। আপনাকে অনেক ধরণের প্রশ্ন করা হবে,ক্লান্ত হবেন না। একটি প্রশ্ন আসবে,কুকুর/বিড়ালটি কি আপনার? আপনি তখন চিন্তায় পড়ে যাবেন। ঘাবড়াবেন না। কুকুরটি/বিড়ালটি রাষ্ট্রের আইন দ্বারা সুরক্ষিত,তা সে আপনার না হলেও। সেটাই বুঝিয়ে বলুন। ভুলেও রেগে যাবেন না। আপনি রেগে গেলে ভন্ডুল হবে সব।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code