শিরোনাম
গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল সিলেটে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন-২০২৬ আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে এক অস্ত্র ব্যবসায়ী আটক

শেখ আবুমুছা / ৪৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২

Manual7 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরা:

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে দুটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩ সাব পিলার ৩ এর ৯ আরবি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জব্দকৃত দুটি পিস্তলের মধ্যে একটি বিদেশী ও একটি দেশী তৈরী।

Manual4 Ad Code

আটক অস্ত্র ব্যবসায়ীর নাম বদরুজ্জামান (৩৪)। তিনি কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালী গ্রামের দবির উদ্দীনের ছেলে।

Manual7 Ad Code

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ জানান, কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩ সাব পিলার ৩ এর ৯ আরবি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়েকজন চোরাচালানী ও অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সেখানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে একটি বিদেশী পিস্তল, একটি দেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী বদরুজ্জামানকে হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত অস্ত্র দুটির বাজার মূল্য ১ লাখ ১০ হাজার ২৪০ টাকা। তিনি আরো জানান, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code