শিরোনাম
পদায়নে সংযুক্তি:‘আমার আর বোধ হয় চাকরি করা হলো না’ রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ:হাফিজ মাছুম আহমদ দুধরচকী ডিপস্টেট এজেন্টের কাছে অসহায় এক সরকার বিএনপি, জনগণের আশা” গাছে কাঁঠাল গুঁফে তেল”! রাতের আঁধারে সরকারি গাছ উধাও, ৬টি গাছ কেটে বিক্রির অভিযোগ চেয়ারম্যান মন্নাফের বিরুদ্ধে জগন্নাথপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তা  কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে ক্ষোভ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ *কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এক মাসে প্রায় ১৩২ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।

Daily Sylhet news / ৪৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

Manual4 Ad Code

সিলেট নিউজ ডেস্ক:

চলতি বছর অর্থাৎ ২০২২ সালের জুন মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য জায়গায় অভিযান চালিয়ে মোট ১৩১ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী,আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

Manual5 Ad Code

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১১ লাখ ৭৮ হাজার ২৮৬ পিস ইয়াবা ট্যাবলেট,পাঁচ কেজি ৩৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস,২৯ হাজার ৮৭৬ বোতল ফেনসিডিল,১১ হাজার ৬৬৭ বোতল বিদেশী মদ,১২৭ লিটার বাংলা মদ,দুই হাজার ৪৮২ ক্যান বিয়ার,দুই হাজার ৯৪৯ কেজি গাঁজা, আট কেজি ৩৯৯ গ্রাম হেরোইন,৩৬ হাজার ৫৭৩টি ইনজেকশন,পাঁচ হাজার ৪০০টি ইস্কাফ সিরাপ,৫২১ বোতল এমকেডিল বা কফিডিল, আট হাজার ২২১টি এ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট,৯২ হাজার ৪০৬টি বিভিন্ন প্রকার ওষুধ এবং ৯৩ হাজার ১১১টি অন্যান্য ট্যাবলেট। 

Manual1 Ad Code

জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৮ কেজি ৮৮৯ গ্রাম স্বর্ণ,পাঁচ কেজি রূপা,৮৬ হাজার ৪২৩টি কসমেটিক্স সামগ্রী,দুই হাজার ৫৫২টি ইমিটেশন গহনা,১০ হাজার ১৪৫টি শাড়ি,নয় হাজার ৩৭৯টি থ্রিপিস বা শার্টপিস বা চাদর বা কম্বল,পাঁচ হাজার ২৪৯টি তৈরি পোশাক,এক হাজার ২১০ ঘনফুট কাঠ, চার হাজার ৯০৯ কেজি চা পাতা,৩১ হাজার ৬০০ কেজি কয়লা,পাঁচটি কষ্টি পাথরের মূর্তি,৭৭০ বোতল কীটনাশক,তিনটি ট্রাক বা কাভার্ডভ্যান, পাঁচটি প্রাইভেটকার বা মাইক্রোবাস,তিনটি পিকআপ,৩৫টি সিএনজি বা ইজিবাইক এবং ৫৭টি মোটরসাইকেল। 

Manual2 Ad Code

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে সাতটি পিস্তল, একটি রিভলবার,পাঁচটি বন্দুক,দুইটি গান,১৪ রাউন্ড গুলি,দুইটি ম্যাগাজিন এবং পাঁচটি ককটেল । 

এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২৮ জন চোরাচালানীকে আটক করতে সক্ষম হয়েছে বিজিবি। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ২৬৮ জন বাংলাদেশী নাগরিক ও ১৫ জন ভারতীয় নাগরিককে আটক করে এবং দ্রুততার সহিত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেট নিউজ/এসডি.

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code